TRENDING:

PM Kisan: পিএম কিষান নিয়ে বড় আপডেট! করতেই হবে এই কাজটি

Last Updated:

PM Kisan: কমন সার্ভিস সেন্টারে করাতে পারেন এই কাজটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সুবিধাভোগীরা ৷ তবে এখনও অনেকেই এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ক্রেডিট হয়নি ৷ এর দুটি কারণ রয়েছে ৷ প্রথম, বেশ কিছু কৃষকের নাম আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যারা এই যোজনার আওতার মধ্যে পড়েন না আর দ্বিতীয় অনেকেই কেওয়াইসি না করায় টাকা আটকে গিয়েছে ৷
advertisement

আরও পড়ুন: চাহিদা তুঙ্গে! তীব্র গরমে রাজ্যে লাভের মুখ দেখাল Chilled বিয়ার!

পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা কেওয়াইসি করাবেন ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করে দেওয়া হয়েছে ৷ এর আগে ইকেওয়াইসি করার ডেডলাইন দেওয়া হয়েছিল ৩১ মে ৷ সরকারের তরফে সেটি বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে ৷ বাড়ি থেকেই স্মার্টফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভস সেন্টারে গিয়েও কেওয়াইসি করা যেতে পারে ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা পাঠানো হয় ৷

advertisement

আরও পড়ুন: মাত্র ৩২ বছর বয়সেই ১০টি প্রাইভেট বিমানের মালিক এই যুবতী

দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?

  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • advertisement

  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না

আরও পড়ুন: এখন থেকে সতর্ক হন, জুলাই মাসে অর্ধেকেরও বেশিদিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ সেরে নিন

কমন সার্ভিস সেন্টারে করাতে পারেন ই-কেওয়াইসি -

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ইকেওয়াইসি করা যেতে পারে ৷ কৃষকদের আধার কার্ড ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগবে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা লাগবে ৷ এছাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে ৷ ফলে সিএসসি থেকে ইকেওয়াইসি করালে ৩৭ টাকা দিতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষান নিয়ে বড় আপডেট! করতেই হবে এই কাজটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল