TRENDING:

জিও ও ফেসবুকের চুক্তি সংক্রান্ত ৫টি বড় তথ্য, জেনে নিন...

Last Updated:

জিও ও ফেসবুক মিলে ডিজিটাল ইন্ডিয়ার মিশন সফল করতে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবার দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিল ৪৩৫৭৪ টাকায় ৷ এই চুক্তির বিষয়ে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে যে সংস্থার একটি ছোট অংশে কোনও টেক কম্পানির এটা সবচেয়ে বড় বিনিয়োগ ৷ ভারতের টেকনোলজি সেক্টরে এফডিআই অনুযায়ী এখনও পর্যন্ত এটা সবচেয়ে বড় বিনিয়োগ ৷
advertisement

জিও ও ফেসবুকের চুক্তি নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্নপূরণের চেষ্টা ৷ লং-টার্ম পার্টনার হিসেবে ফেসবুককে স্বাগত ৷ জিও ও ফেসবুক মিলে ডিজিটাল ইন্ডিয়ার মিশন সফল  করতে চলেছে ৷

জিও-ফেসবুকের চুক্তির ৫টি বড় তথ্য :

ফেসবুকের এই ইনভেস্টমেন্টের পর জিও প্ল্যাটফর্মের এন্টারপ্রাইজ ভ্যালু ৪.৬২ লক্ষ কোটি হয়ে গিয়েছে ৷

advertisement

জিও প্ল্যাটফর্মের ছোট অংশীদারের মধ্যে ফেসবুকের অংশীদারিত্ব সবচেয়ে বেশি ৷

এই চুক্তি আরআইএল-এর ঋণের বোঝা অনেকটাই কমাতে সাহায্য করবে ৷ পাশাপাশি জিও ও অন্য ব্যবসা সম্প্রসারণ করতে সাহায্য করবে ৷

এই চুক্তি দেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থাকে মার্চ ২০২১ পর্যন্ত তাদের ঋণ জিরো করার লক্ষ পূরণে সাহায্য করবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের পর্যটনে নতুন চমক! নতুন রূপে হাজির হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
আরও দেখুন

JioMart platform এ রিটেল ব্যবসা বৃদ্ধির জন্য এই চুক্তি করা হয়েছে ৷ এর জেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সাহায্য মিলবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও ও ফেসবুকের চুক্তি সংক্রান্ত ৫টি বড় তথ্য, জেনে নিন...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল