TRENDING:

ডবল লাভ! ২০০০ টাকার পাশাপাশি কৃষকরা প্রতি মাসে আরও ৩০০০ টাকা পাবেন....

Last Updated:

এই স্কিমে ১৮ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি অংশ নিতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কৃষকদের জন্য সুখবর ৷ পিএম কিষান অ্যাকাউন্ট হোল্ডাররা বছরে ৬০০০ টাকার পাশাপাশি এবার প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা ৷ এর জন্য অবশ্য তাঁদের কিষাণ মানধন যোজনায় (PM Kisan Mandhan Scheme) রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এর জন্য কোনও ডকুমেন্ট লাগবে না ৷
advertisement

পিএম কিষাণ এবং পিএম কিষাণ মানধন যোজনায় রেজিস্ট্রেশন করালে কৃষকরা প্রত্যেক ৪ মাসে ২০০০ টাকা এবং ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা মান্থলি পেনশন পেয়ে যাবেন ৷ পিএম কিষাণ সম্মান নিধির ওয়েবসাইট www.pmkisan.gov.in এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে ৷

দুটি যোজনার বিষয়ে জেনে নিন বিস্তারিত-

১. PM Kisan Scheme মোদি সরকারের তরফে শুরু করা হয় ৷ কৃষকদের জন্য এটাই দেশের মধ্যে সবচেয়ে বড় যোজনা ৷ এই যোজনায় কেন্দ্র সরকার দেশের কৃষকদের বছরে ৩ বার আর্থিক সাহায্য করে থাকে ৷ ৩টি কিস্তিতে ৬ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷

advertisement

২. PM Kisan Mandhan Scheme কেন্দ্র সরকারের আরও একটি যোজনা ৷ এই স্কিমে কৃষকরা ৬০ বছরের পর পেনশন পাবেন ৷ এই স্কিমে ১৮ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি অংশ নিতে পারবেন ৷ বয়স হিসেবে মান্থলি প্রিমিয়াম দিতে হবে ৷ ৬০ বছর পর মাসে ৩০০০ টাকা অর্থাৎ ৩৬০০০ টাকা পেনশন মিলবে ৷ এর জন্য মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

পিএম কিষাণ যোজনা করা থাকলে মানধন যোজনায় রেজিস্ট্রেশন সহজেই হয়ে যাবে ৷ এই যোজনায় অধিকতম বছরে ২৪০০ টাকা এবং ন্যূনতম ৬৬০ টাকা জমা করতে হতে পারে ৷ ৬০ বছর বয়সের পর বছরে ৬০০০ টাকার পাশাপাশি ৩৬০০০ টাকা পেনশন মিলবে ৷ অথার্ৎ বছরে পেয়ে যাবেন মোট ৪২,০০০ টাকা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডবল লাভ! ২০০০ টাকার পাশাপাশি কৃষকরা প্রতি মাসে আরও ৩০০০ টাকা পাবেন....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল