TRENDING:

Money Making Tips: জঙ্গলের লতাপাতাই দিচ্ছে আয়ের হদিস! রকমারি জিনিস বানাচ্ছেন মহিলারা, ক্রেতারা লুফে নিতেই আসছে দু'হাত ভরে আসছে টাকা

Last Updated:

East Medinipur Money Making Tips: একসময় যা ছিল বনের ফেলনা লতাপাতা, আজ তাই হয়ে উঠেছে আয়ের প্রধান উৎস। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিপুণ হাতে তৈরি করছেন নানা সরঞ্জাম। ক্রেতাদের কাছে এই সকল জিনিসের চাহিদা তুঙ্গে থাকায় লাভের মুখ দেখছেন কয়েকশো পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতি: জঙ্গলের লতাপাতাই বদলে দিচ্ছে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক জীবন। দু’হাত ভরে কামাচ্ছেন তাঁরা। তাঁদের তৈরি জিনিস পাড়ি দিচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি এলাকা। এই এলাকার মহিলারা জঙ্গলের লতাপাতা দিয়েই তৈরি করছেন অসাধারণ ডেকোরেশন জিনিস। গ্রামের কয়েকশো মহিলা এই কাজের সঙ্গে যুক্ত। সংসারের কাজ শেষ করে বাড়তি সময়ে তাঁরা বসে পড়েন এই কাজে। ধীরে ধীরে এই কাজই তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
advertisement

আগে অনেকেই শুধুমাত্র গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন। এখন সেই মহিলারাই নিজেদের দক্ষতায় তৈরি করছেন নানা ধরনের সৃজনশীল সামগ্রী। জঙ্গল থেকে সংগ্রহ করা লতা, শুকনো পাতা ও প্রাকৃতিক উপকরণ দিয়েই তৈরি হয় এসব জিনিস। খুব সাধারণ উপকরণ। কিন্তু মহিলাদের সৃজনশীল হাতের ছোঁয়ায় তা হয়ে ওঠে আকর্ষণীয় ডেকোরেশন সামগ্রী। তৈরি হয় প্যান্ডেল সাজানোর নানা আকৃতির ডেকোরেশন। আবার বাড়ি ডেকোরেশনের জন্যও তৈরি হয় নানা ধরনের সামগ্রী হস্তশিল্প। প্রতিটি জিনিসই হাতে তৈরি। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তাই এগুলোর আলাদা সৌন্দর্য রয়েছে। অনেক সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন ডিজাইনও তৈরি করা হয়।

advertisement

আরও পড়ুন: করোনার সময় শুরু, আজও চলছে! রঘুনাথপুরে ‘পথ কুকুরদের দেবদূত’ শান্তনু, জানলে গর্বে বুক ভরবে

এই কাজে ধৈর্য ও নিখুঁত হাত প্রয়োজন। গ্রামের মহিলারা সেই কাজটাই দক্ষতার সঙ্গে করে চলেছেন। ধীরে ধীরে এই কাজের চাহিদাও বেড়েছে। প্রথমে স্থানীয় হাট-বাজারে এসব বিক্রি হত। পরে বিভিন্ন মেলা ও প্রদর্শনীতেও এই তাদের তৈরি হস্তশিল্প পৌঁছতে শুরু করে। এখন অনেক ব্যবসায়ী সরাসরি গ্রামে এসে এসব সামগ্রী কিনে নিয়ে যান। অনলাইন মাধ্যমেও বিক্রি হচ্ছে অনেক পণ্য। ফলে এসব হস্তশিল্প এখন শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজ্যের বাইরেও যাচ্ছে। এমনকি দেশ বিদেশেও এই ডেকোরেশনের সামগ্রী বিক্রি হচ্ছে। বিদেশি ক্রেতারাও এই প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি জিনিসের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের লতাপাতাই দিচ্ছে আয়ের হদিস! রকমারি জিনিস বানাচ্ছেন মহিলারা
আরও দেখুন

এই কাজের ফলে গ্রামীণ মহিলাদের জীবনে এসেছে বড় পরিবর্তন। সংসারের কাজ সামলানোর পাশাপাশি তাঁরা এখন উপার্জনও করছেন। মাসের শেষে হাতে বাড়তি টাকা আসছে। মহিলাদের আত্মবিশ্বাসও বেড়েছে। আগে যারা শুধুমাত্র ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, এখন তাঁরাই নিজের হাতে তৈরি পণ্যে নতুন পরিচয় তৈরি করছেন। জঙ্গলের সাধারণ লতাপাতাই আজ তাঁদের জীবনে এনে দিয়েছে স্বনির্ভরতার নতুন দিশা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: জঙ্গলের লতাপাতাই দিচ্ছে আয়ের হদিস! রকমারি জিনিস বানাচ্ছেন মহিলারা, ক্রেতারা লুফে নিতেই আসছে দু'হাত ভরে আসছে টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল