এছাড়া আপনি আধার ভার্চুয়াল আইডি ব্যবহার করে আপনার আধার আপডেট হিস্ট্রির বিষয়ে জানতে পারবেন ৷ আধার কার্ডে কী কী পরিবর্তন করেছেন সময় ও তারিখ অনুযায়ী দেখতে পারবেন ৷ যার আধার কার্ড কেবল তিনি এই তথ্য দেখতে পারবেন, অন্য কেউ নয় ৷ অফলাইনে এই সুবিধা পাবেন না ৷ আধার কেন্দ্রের আধিকারিকরা এই তথ্য আপনাকে দিতে পারবেন না ৷
advertisement
কীভাবে অনলাইনে হিস্ট্রি চেক করবেন ?
প্রথমে UIDAI -এর পোর্টালে যেতে হবে ৷ Aadhaar Update সেকশনে গিয়ে Aadhaar Update History (Beta) অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর আধার নম্বর, ভার্চুয়াল আইডি ও সিকিউরিটি কোড দিতে হবে ৷ এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মোবাইল নম্বরে ওটিপি পেতে চান না mAadhaar app এ TOTP জেনারেট করতে চান ৷ যেটা সিলেক্ট করবে সেই অনুযায়ী OTP/ TOTP আসতেই সেটি দিয়ে সাবমিট বটনে ক্লিক করুন ৷ এরপর সমস্ত ডেটা আপনার স্ক্রিনে চলে আসবে ৷
