TRENDING:

Gold-Silver Price Today : ছট পুজোর দিন দেখে নিন কত হল সোনা-রুপোর নতুন দাম

Last Updated:

গত সপ্তাহে দেশের সরাফা বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার সাপ্তাহিক দাম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোমবার ৩১ অক্টোবর সোনার দাম বাড়লেও কমেছে রুপোর দাম ৷ অন্যদিকে অবশ্য আন্তর্জাতিক বাজারে এদিন সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম সোমবার শুরুর দিকে সোনার দাম ০.০৪ শতাংশ বেড়েছে ৷ রুপোর দাম এমসিএক্সে এদিন ০.০৬ শতাংশ কমে ট্রেড করছে ৷
advertisement

২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম এদিন সকালে ৯:০৫ টায় ২০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,২৬৬ টাকা হয়েছে ৷ কিছুক্ষণ পর তা আরও কমে ৫০,২৫০ টাকা হয়েছে ১০ গ্রামের ৷ রুপোর দাম এদিন ৩৬ টাকা কমে ৫৭,৪৪৪ টাকা হয়েছে ৷ বাজার খোলার সময় দাম ছিল ৫৭,৩০৭ টাকা ৷

আরও পড়ুন: ট্যুইটারে নীল টিক পেতে হলে খসাতে হবে টাকা, নয়া পরিকল্পনা মাস্কের!

advertisement

আরও পড়ুন:

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম পতন-

বিশ্ব বাজারে সপ্তাহের শুরুতে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার বর্তমান দাম ১৬৪২.৬৭ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.৪১ শতাংশ কমে প্রতি আউন্সে ১৯.১৭ ডলার হয়েছে ৷

advertisement

সরাফা বাজারে সোনা ও রুপোর দাম-

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

গত সপ্তাহে দেশের সরাফা বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার সাপ্তাহিক দাম ৷ আগের দিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৮ টাকা বেড়েছিল এবং রুপোর দাম ৮২৩ টাকা বেড়েছে প্রতি কিলোগ্রামে ৷ IBJA এর ওয়েবসাইট অনুযায়ী, গত সপ্তাহের (২৪ থেকে ২৮ অক্টোবর) শুরুতে অর্থাৎ ২৫ অক্টোবর ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৪৪৪ টাকা ছিল ৷ শুক্রবার পর্যন্ত দাম বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৫০২ টাকা হয়েছিল ৷ রুপোর দাম ৫৬,৫৯৬ টাকা থেকে বেড়ে ৫৭,৪১৯ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছিল ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold-Silver Price Today : ছট পুজোর দিন দেখে নিন কত হল সোনা-রুপোর নতুন দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল