TRENDING:

Gold Price Today: ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, বাড়ল রুপোর দরও

Last Updated:

অন্যদিকে অবশ্য সস্তায় সোনা কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ MCX-এ সোনার দাম (Gold Price Today) মঙ্গলবার ০.২৫ শতাংশ বেড়েছে ৷ এর জেরে ১০ গ্রাম সোনার দাম বেড়ে ৪৭,১৭১ টাকায় ট্রেড করছে ৷ এদিন সোনার দাম ৪০০ টাকা বেড়েছে ৷ রুপোর দাম (Silver Price Today) ০.৩৫ শতাংশ বেড়ে ৬৩,৮০১ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷
advertisement

এছাড়া গ্লোবাল মার্কেটে সোনার দাম ০.১ শতাংশ বেড়ে ১৮১২.২৭ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.১ শতাংশ কমে ২৪.০৩ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ কমে ১০০৩.৮৯ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷

গুডসরিটার্ন ওয়েবসাইট অনুযায়ী, দেশের রাজধানীতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫০৭৯০ টাকা ৷ চেন্নাইয়ে ৪৮,৭২০ টাকা, মু্ম্বইয়ে ৪৭,৪৯০ টাকা, কলকাতায় ৪৯,৬৪০ টাকা ৷

advertisement

অন্যদিকে অবশ্য সস্তায় সোনা কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে সরকার ৷ ৩০ অগাস্ট থেকে Sovereign Gold Bond Scheme 2021-22 এর ষষ্ঠ সিরিজ বিক্রি শুরু হয়ে গিয়েছে ৷ এর জন্য ইস্যু প্রাইস ৪৭৩২ প্রতি গ্রাম রাখা হয়েছে ৷ এই স্কিম কেবল পাঁচদিনের জন্য খোলা হয়েছে (৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর ) ৷

advertisement

সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ এর মাধ্যমে গ্রাহকরা (Consumer) সোনার (Gold) শুদ্ধতা (Purity) যাচাই করতে পারবেন সহজেই ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা নয় বরং এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সেটিও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক নম্বর ভুল থাকলে তার অভিযোগ জানাতে পারবেন সহজেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সোনার দাম বাড়িতে বসে জানতে মিসড কল দিতে হবে 8955664433 নম্বরে ৷ তাহলেই আপনার ফোন নম্বরে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, বাড়ল রুপোর দরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল