TRENDING:

সরকারের বড় সিদ্ধান্ত, ভেন্টিলেটার্স, মাস্ক, পিপিই-তে লাগবে না ট্যাক্স

Last Updated:

কেন্দ্র সরকার এই সমস্ত মেডিকেল উপকরণের উপরে কাস্টম ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারী থেকে দেশকে বাঁচাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের ৷ মাস্ক, ভেন্টিলেটার-সহ মেডিকেল ইক্যুইপমেন্ট সস্তা করার জন্য এর উপরে সমস্ত ট্যাক্স তুলে নেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকার এই সমস্ত মেডিকেল উপকরণের উপরে কাস্টম ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে যে বিশেষ মেডিকেল ইক্যুইপমেন্টে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোনও ডিউটি নেওয়া হবে না ৷
advertisement

অর্থমন্ত্রালয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ Covid-19 সংক্রমণের জেরে ভেন্টিলেটার ও অন্যান্য মেডিকেল ইক্যুইপমেন্টের দরকার রয়েছে ৷ এর জন্য সরকার আপাতত এর উপরে ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে৷ ভেন্টিলেটার্স, পেসমেকার, সার্জিক্যাল মাস্ক, পিপিই, কোভিড ১৯ টেস্ট কিটের উপরে সেস ও ডিউটি তুলে নেওয়া হয়েছে ৷

এর আগে সরকার ১৫০০০ কোটি টাকার Covid-19 এমারজেন্সি ফান্ডের ঘোষণা করেছে ৷ গোটা বিশ্বে ১.৫ লক্ষ মানুষ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৷ প্রায় ৯০০০০ মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ ভারতে ৬০০০ এর বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১৬৬ বেশি জনের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের পর্যটনে নতুন চমক! নতুন রূপে হাজির হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
আরও দেখুন

কেন্দ্র সরকার Covid-19 এমারজেন্সি রেসপন্স হেলথ সিস্টেম প্যাকেজে ১৫ হাজার কোটি টাকা জারি করেছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সরকারের বড় সিদ্ধান্ত, ভেন্টিলেটার্স, মাস্ক, পিপিই-তে লাগবে না ট্যাক্স
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল