TRENDING:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য !

Last Updated:

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government employees) ১৭ শতাংশ ডিএ পাচ্ছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে ২৬ জুন হওয়া বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ কেন্দ্রীয় ক্যাবিনেটের তরফে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ মনে করা হচ্ছে সরকার শীঘ্রই লক্ষ লক্ষ কর্মচারীদের ডিএ রিলিজ করতে পারে ৷ সপ্তম পে কমিশন (7th Pay Commission) অনুযায়ী, কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে ৷
advertisement

৫২ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং ৬২ লক্ষ পেনশনভোগীরা এর সুবিধা পেতে চলেছেন ৷ এর জেরে কর্মীদের বেতন অনেকটাই বাড়তে চলেছে ৷ পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও বৃদ্ধি হবে ৷ সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই ডিএ জারি করা হতে পারে ৷ অনুমান করা হচ্ছে জুলাই মাসে সবার ডিএ বাড়তে পারে ৷

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র তিনটি কিস্তি আটকে রয়েছে ৷ দেশজুড়ে চলতে থাকা মহামারির জেরে আটকে দেওয়া হয়েছিল ডিএ ৷ কর্মচারী ও পেনশনভোগীদের ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১-এর ডিএ ও ডিআর পেন্ডিং রয়েছে ৷

advertisement

২৬ জুনের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়-

যে কেন্দ্রীয় কর্মচারীরা সিজিএইচএস-এর বাইরে তাঁদের হেলথ ইনস্যুরেন্স স্কিম লাগু থাকতে হবে

যে শহরে সিজিএইচএস-এর সুবিধা নেই সেখানে পেনশনভোগীদের খরচের রিইমবার্সমেন্ট দেওয়া হবে ৷

কর্মচারীদের বিধবা স্ত্রীকে ভাতা দেওয়া হবে ৷

কর্মচারীদের মেডিকেল অ্যাডভান্স দিতে হবে ৷

২০০৪ এর পর সরকারি কর্মচারীদের জেনারেল প্রোভিডেন্টের সুবিধা দিতে হবে ৷

advertisement

গ্রুপ ইনস্যুরেন্স স্কিমে রিভাইজ করতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government employees) ১৭ শতাংশ ডিএ পাচ্ছেন ৷ জানুয়ারি ২০২০ ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ৷ জুলাই ২০২০-তে ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ৷ আবার জানুয়ারি ২০২১-তে ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ ফলে ডিএ এখন ২৮ শতাংশ হয়ে গিয়েছে ৷ তবে শেষ তিনটি কিস্তি করোনা মহামারির জন্য আটকে রেখেছে সরকারি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল