TRENDING:

প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের জন্য ‘স্পর্শ’ পরিষেবা কেন্দ্র গড়ে তুলতে ভারত সরকারের হাত ধরল বন্ধন ব্যাঙ্ক

Last Updated:

এই মউ অনুযায়ী প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারকে বন্ধন ব্যাঙ্ক ব্যাঙ্কিং পরিষেবা দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক সম্প্রতি ঘোষণা করেছে, যে তারা ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টসের সঙ্গে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করেছে। এই মউ অনুযায়ী প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারকে বন্ধন ব্যাঙ্ক ব্যাঙ্কিং পরিষেবা দেবে।
advertisement

বন্ধন ব্যাঙ্ক ৫৫৭টি শাখার মাধ্যমে প্রতিরক্ষা দফতরের পেনশনারদের এবং তাঁদের পরিবারকে পরিষেবা প্রদান করবে। সরকারের আউটরিচ প্রোগ্রাম ফর ডিফেন্স পেনশনার্স অন সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা (SPARSH)-র লক্ষ্য প্রতিরক্ষার দফতরের পেনশনারদের সমস্ত পেনশন সংক্রান্ত কাজের একক সমাধান হয়ে ওঠা। ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে কাজ করবে।

আরও পড়ুন- ভয়ে লুকিয়েছে মেয়েদের তিন প্রেমিক, ২০ সেকেন্ডে খুঁজে বের করতে হবে আপনাকেই

advertisement

এই মউ স্বাক্ষরিত হয়েছে নয়া দিল্লিতে। উপস্থিত ছিলেন শ্যাম দেব, আইডিএএস, কন্ট্রোলার, পিডিসিএস (পেনশনস), প্রয়াগরাজ, প্রতিরক্ষা মন্ত্রক, ভারত সরকার;  গিরিধর আরামানে, আইএএস, প্রতিরক্ষা সচিব, ভারত সরকার; রসিকা চৌবে, আর্থিক পরামর্শদাতা (প্রতিরক্ষা পরিষেবা); এবং দেবরাজ সাহা, হেড – গভর্মেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক।

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

প্রতিরক্ষা সচিব দিল্লি ক্যান্টনমেন্টে একটি SPARSH পরিষেবা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন। এই কেন্দ্রে পরিষেবার অনুরোধ ও অসন্তোষ দূরীকরণ, বার্ষিক লাইফ সার্টিফিকেশন, পেনশনার তথ্য যাচাই (PDV), আধার নম্বর, প্যান নম্বর, পোস্টাল ঠিকানা ও ব্যাঙ্ক ডিটেলস সমেত প্রোফাইলে বদলের মত নানারকম পরিষেবা পাওয়া যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের জন্য ‘স্পর্শ’ পরিষেবা কেন্দ্র গড়ে তুলতে ভারত সরকারের হাত ধরল বন্ধন ব্যাঙ্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল