TRENDING:

Bandhan Bank: মা-বোনেদের সঙ্গে ২০ বছরের বন্ধন, নারী ক্ষমতায়নের পথে মহিলাদের পাশেই বন্ধন

Last Updated:

আজ প্রায় ২০ বছর ধরে বন্ধন এদেশের গ্রামীণ ও দরিদ্র মা- বোনেদের পাশে দাঁড়িয়েছে, তাঁদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: সমাজের নারীরা এগোলে, তবেই সমাজ এগোবে। আর বন্ধন ব্যাঙ্ক এটা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে। সেই জন্যেই তাদের সামাজিক সংস্কারমূলক কাজগুলির মধ্যে বেশিরভাগই নারীকল্যানমূলক, নারীদের  স্বাস্থ্য ও স্বাক্ষরতা, শিশুকন্যাদের সার্বিক উন্নতি, মেয়েদের আর্থিক সাক্ষরতাকেন্দ্রিক। আজ প্রায় ২০ বছর ধরে বন্ধন এইভাবেই এদেশের গ্রামীণ ও দরিদ্র মা- বোনেদের পাশে দাঁড়িয়েছে, তাঁদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে।
advertisement

Targeting the Hardcore Poor (THP) এমনই একটি কার্যক্রম যেখানে দারিদ্রসীমার নিচে থাকা দুস্থ মহিলাদের দৈনন্দিন রোজগারের পথ তৈরি করে দেওয়া হয়, পরিবারকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকার ব্যবস্থা করা হয়। মূলধন হিসেবে তাঁদের কোনও দোকান শুরু করার জন্যে প্রয়োজনীয় জিনিসপত্র বা হাঁস-মুরগি-গরু-ছাগল জাতীয় গৃহপালিত পশুপাখি কিনে দেওয়া হয়। তাঁদের প্রাথমিক আর্থিক শিক্ষাটুকুও দেওয়া হয় যাতে ব্যবসা করে তাঁরা উন্নত জীবনযাপন করতে পারেন। এখনও পর্যন্ত দেশের ১১৮১২১ জন মহিলা এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হয়েছেন ও সমাজের মূল স্রোতে ফিরেছেন। এদের মধ্যে ৫৪ হাজারই এই রাজ্যের মানুষ। বন্ধনের ১৪৮২ কর্মী বর্তমানে এই কাজের সঙ্গে যুক্ত।

advertisement

মেয়েদের ও শিশুদের স্বাস্থ্য ও সচেতনতা সংক্রান্ত কাজ করার জন্যে শুরু হয়েছিল Bandhan Health Programme (BHP)। গর্ভবতী, সদ্য মা ও শিশুকন্যাদের উপর বিশেষ নজর দেওয়া হয় এই প্রোগ্রামে। তাঁদের স্বাস্থ্য, পুষ্টি ও বিধিসম্মত চিকিৎসার ব্যাপারে যত্ন নেওয়া হয়। গ্রামেরই উৎসাহী মহিলাদের বেছে নিয়ে তাঁদের প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে স্বাস্থ্য সহায়িকা হিসেবে কাজে নিযুক্ত করা হয়। তাঁরা নিয়মিত গ্রামের মেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা দেন, গর্ভবতী মহিলাদের শারীরিক ও পুষ্টিগত দিকগুলির খেয়াল রাখেন ও প্রয়োজনে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এছাড়াও, যে সব গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে, সেখানে বন্ধন বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্তও করেছে।

advertisement

এখনও পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত, যার মধ্যে প্রায় ১২ লক্ষ এই রাজ্যেরই। বন্ধনের ১২ হাজার স্বাস্থ্যকর্মীর অক্লান্ত পরিশ্রমে এটা সম্ভব হয়েছে।

এছাড়াও, মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তাও খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। Bandhan Education Programme (BEP)-এর অন্তর্গত ছোট ছোট অবৈতনিক স্কুল তৈরি করে গ্রামের শিশুদের পড়ানোর ব্যবস্থা করা হয়। তাদের বই-খাতা-পেন্সিল সবকিছুই বিনামূল্যে যোগান দেওয়া হয়। শিক্ষা ছাড়া যে কোনওভাবেই সমাজের মূলস্রোতে টিকে থাকা সম্ভব নয়, সেটা বুঝেই বন্ধন গ্রামের দরিদ্র পরিবারগুলি থেকে শিশুদের নিয়মিত স্কুল যাওয়ার বন্দোবস্ত করেছে। আজ বন্ধনের ৫৪০০ টি স্কুলে ৪৪০ জন শিক্ষিকা নিযুক্ত। গ্রামীণ ভারতের ১,৬৬,৬৪৫ জন শিশু বন্ধনের এই অবৈতনিক স্কুল থেকে উপকৃত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুধু শিশুই নয়, মহিলাদের আর্থিক সাক্ষরতার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে বন্ধন। সংসার চালাতে ও ভবিষ্যতের জন্যে সঞ্চয় করতে যে ন্যূনতম আর্থিক শিক্ষাটুকুর প্রয়োজন হয়, তার ব্যবস্থা করতে বন্ধন শুরু করেছে Bandhan Financial Literacy Programme (BFLP)। এখানে মহিলাদের শেখান হয়, ক্ষুদ্রঋণ নিলে তা যথাযথভাবে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবসা চালাতে হয় ও খরচের হিসেব রাখতে হয়। সঞ্চয় ও বিনিয়োগের গুরুত্ব মহিলাদের হাতে ধরে বুঝিয়ে দেন এই কার্যক্রমের কর্মীরা। ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি মহিলা এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হয়েছেন ও আর্থিক শিক্ষালাভ করে ক্ষুদ্র ব্যবসায় উন্নতি করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: মা-বোনেদের সঙ্গে ২০ বছরের বন্ধন, নারী ক্ষমতায়নের পথে মহিলাদের পাশেই বন্ধন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল