TRENDING:

বাজারে এসে গেল JioFiber, এবার মাত্র ৬৯৯ টাকায় ল্যান্ডফোন, টিভি, ইন্টারনেট ও আরও অনেক কিছু

Last Updated:

মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে JioFiber-এর মাসিক ট্যারিফ প্ল্যান ৷ সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত ওয়েলকাম অফার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের জিও ধামাকা ৷ তবে এবার JioFiber-এর হাত ধরে ৷ বৃহস্পতিবারই বাণিজ্যিকভাবে লঞ্চ হল বহু প্রতীক্ষিত রিলায়েন্সের জিও ফাইবার তথা হাই স্পিড ব্রডব্যান্ড। ভারতের ১৬০০ শহরে এবার মিলবে জিও ফাইবার পরিষেবা ৷ মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে JioFiber-এর মাসিক ট্যারিফ প্ল্যান ৷ সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত ওয়েলকাম অফার ৷  JioFiber-এর বার্ষিক প্ল্যান নিলে এর সঙ্গে  ৫০০০ টাকা মূল্যের জিও হোম গেটওয়ে এবং সাড়ে ৬ হাজার টাকার জিও 4K সেট টপ বক্স মিলবে একদম বিনামূল্যে ৷ এমনকি ২৪ ইঞ্চি HD TV অথবা ৩২ ইঞ্চি HD TV বা ৪৩ ইঞ্চি 4K TV -ও পেয়ে যেতে পারেন ফ্রি-তে ৷
advertisement

এতো গেল অফারের কথা ৷ টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার Reliance Jio GigaFibre শীঘ্রই ইন্টারনেট স্পিডে বিপ্লব আনতে চলেছে ৷ জিও ফাইবার কানেকশন নিলে গ্রাহকেরা 100mbps থেকে 1gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন ৷ তবে কোন ট্যারিফের প্ল্যান নেওয়া হচ্ছে তার উপরই ইন্টারনেট স্পিড নির্ভর করবে ৷

রিলায়েন্স JioFiber-এ রয়েছে ভারতের যেকোনও জায়গায় আনলিমিটেড কল করার সুবিধা সহ ল্যান্ডফোন কানেকশন, রয়েছে টিভি ভিডিও কলিং এর সুবিধা ৷ এছাড়াও রয়েছে কনফারেন্সিং ফিচার-এর সুবিধা, যা অন্য জায়গায় আলাদাভাবে নিতে হলে খরচ পড়বে প্রায় ১২০০ টাকা ৷ একইসঙ্গে রিলায়েন্স JioFiber কানেকশন নিলে ১২০০ টাকা মূল্যের জিরো ল্যাটেন্সি গেমিং সিস্টেম ও পাঁচটি ডিভাইসে কনন্টেন্ট শেয়ারিং-এর ক্ষেত্রে ১০০০ টাকা মূল্যের নরটন সিকিউরিটি স্যুটের সুবিধাও পাওয়া যাবে ৷

advertisement

রিলায়েন্স JioFiber এর ন্যূনতম ট্যারিফ প্ল্যান বছরে ৬৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮,৪৯৯ টাকা পর্যন্ত রয়েছে ৷

ন্যূনতম ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (১০০ জিবি+৫০ জিবি অতিরিক্ত) যার মেয়াদ থাকবে তিন মাস। জিও সিনেমা, জিও সাভান পাওয়া যাবে বিনামূল্যে। পাশাপাশি ভয়েস কলিং, টিভি ভিডিও কলিং, কন্ফারেন্সিং, গেমিং, কন্টেন্ট শেয়ারিং ও ডিভাইসের নিরাপত্তারও সুবিধা ৷

advertisement

৮৪৯ টাকার প্ল্যানে রয়েছে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (২০০ জিবি+২০০ জিবি অতিরিক্ত) সঙ্গে OTT অ্যাপ ব্যবহারের সুবিধা । যার মেয়াদ তিন মাস। বাকি সব সুবিধাই পাবেন এই ট্যারিফ প্ল্যানেও ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

Jio GigaFibre এর জন্য গত বছর থেকে প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল ৷ সংস্থার ৪১ তম বার্ষিক সাধারণ সভায় এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ এই পরিষেবার জন্য গ্রাহকদের ৪ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যা ফেরতযোগ্য ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে এসে গেল JioFiber, এবার মাত্র ৬৯৯ টাকায় ল্যান্ডফোন, টিভি, ইন্টারনেট ও আরও অনেক কিছু