TRENDING:

গ্রাহকদের জন্য রোমিংয়ে নতুন অফার এয়ারটেলের

Last Updated:

বুধবার নতুন ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়ে এল এয়ারটেল ৷ ইন্টারন্যাশনাল ইনকামিং কলে রোমিং চার্জ ফ্রি করে দিল এয়ারটেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের গ্রহাকদের জন্য নতুন অফার নিয়ে এল ভারতী এয়ারটেল ৷ বুধবার নতুন ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়ে এল এয়ারটেল ৷ ইন্টারন্যাশনাল ইনকামিং কলে রোমিং চার্জ ফ্রি করে দিল এয়ারটেল। এবার রোমিং প্যাকে ডেটা রোমিংয়ে কোনও চার্জ দিতে হবে না ৷ এক দিন ও ৩০ দিনের জন্য দুটি অফার পাওয়া যাবে এই প্যাকে ৷ তবে অক্টোবর মাস থাকে ১০ দিনেরও একটি প্যাক পাওয়া যেতে চলেছে ৷
advertisement

এই প্যাকটির একটি বিশেষত্ব হল এয়ারটেলের ওয়েবসাইট, মাইএয়ারটেল অ্যাপ ও কাস্টমার কেয়ারে ফোনে করে প্যাকটি অ্যাক্টিভেট করা যেতে পারে ৷ প্রিপেড ও পোস্টপেড উভয় গ্রাহকরা এই প্যাকটি ব্যবহার করতে পারবেন ৷ তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, ইউকে ও ইউএই এই দেশগুলির ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য ৷

একদিনের ইন্টারন্যাশনাল প্যাকটির মূল্য ৬৪৯ টাকা ৷ দশ দিনের প্যাকটির মূল্য এখনও জানানো হয়নি সংস্থার তরফে ৷ তবে এই প্যাকটির মূল্য আনুমানিক ৩,০০০ টাকা হতে চলেছে ৷ ৩০ দিনের প্যাকটির মূল্য ৪,৯৯৯ টাকা ৷ আনলিমিটেড ইনকামিং কলিংয়ের পাশাপাশি ৩জিবি ডেটা পাওয়া যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

সংস্থার তরফে জানানো হয়েছে বর্তমানে বহ সংখ্যক ভারতীয়ারা বিদেশে ঘুরতে ও ব্যবসার জন্য যাচ্ছে ৷ তাদের কথা মাথায় রেখেই নতুন এই প্যাকটি নিয়ে এসেছে এয়ারটেল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য রোমিংয়ে নতুন অফার এয়ারটেলের