মহারষ্ট্রের জালনা জেলার এক কৃষকের জীবন বদলে দিয়েছে আমেরিকান গমের বীজ। এই এলাকার অনেক কৃষকই অপ্রচলিত চাষ নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন। ওই কৃষককে আমেরিকান গমের দুই কেজি বীজ দিয়েছিলেন তাঁর এক আত্মীয়। সেই বীজ চাষে কৃষকের ফলন দু’গুণ বৃদ্ধি পেয়েছে। এখন আশপাশের অনেক কৃষকই এই বীজ চাষ করতে চাইছেন।
advertisement
গমের দানা সাধারণত ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়। কিন্তু আমেরিকান বীজ থেকে জন্মানো গম ৯ থেকে ১২ ইঞ্চি লম্বা। যা দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। জানা গেছে, ওই কৃষকের নাম কুলাল লাহতি। মধ্যপ্রদেশের এক আত্মীয়ের কাছ থেকে তিনি আমেরিকান গমের বীজ নিয়ে আসেন। তারপর চাষ করেন নিজের জমিতে। লাহতি বলেন, প্রতি একরে ৩০ কুইন্টাল ফলন হয়। লাহতি ৪ একর জমিতে আমেরিকান গমের বীজ চাষ করেছেন।
আরও পড়ুন– নর্দমার মাটি খুঁড়তেই বেড়িয়ে এল মানুষের কঙ্কাল, ভয়ে হাত-পা ঠান্ডা শ্রমিকদের
গত বছর আধ একর জমিতে চাষ করেছিলেন। ১৫ কুইন্টাল ৮৫ কেজি গম উৎপাদন হয়েছিল। ফলন দেখে আত্মবিশ্বাস বাড়ে। এ বছর তাই ৪ একর জমিতে আমেরিকান গম চাষ করেন লাহতি। টোকেন মেশিনের সাহায্যে এক জায়গায় চার থেকে পাঁচটি গমের বীজ লাগানো হয়। এক একটি গমের দানা ৯ থেকে ১২ ইঞ্চি লম্বা। জমিতে একবারই কীটনাশক ছড়িয়েছিলেন। সাধারণ গমের চেয়ে আমেরিকান গমে প্রায় তিন গুণ বেশি জল দিতে হয়। সেই অনুযায়ী ৬ থেকে ৭ বার জল দিয়েছেন জমিতে। চার একর জমিতে ১০০ থেকে ১১০ কুইন্টাল গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন লাহতি।
এ বছরের কেন্দ্রীয় সরকার গমের এমএসপি নির্ধারণ করেছে কুইন্টাল পিছু ২১২৫ টাকা। একজন কৃষক যদি ১১০ থেকে ১২০ কুইন্টাল উৎপাদন করতে পারে, তাহলে প্রায় ২.৫০ লক্ষ টাকা উপার্জন হবে।
