TRENDING:

Murshidabad Agriculture: ধান কাটার পর জমি ফেলে না রেখে বুনে ফেলুন তৈল বীজ, হাতে আসবে উপরি টাকা

Last Updated:

ধান কাটার পর শুধু শুধু জমি ফেলে না রেখে এবার সেখানেই তৈল বীজ চাষ করছেন কৃষকরা। এতে অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ধান চাষের পর ফসল তোলা হয়ে গেলে চাষের জমি ফেলে না রেখে উপরি আয় করুন। চাষ করুন তৈল বীজ। এই পদ্ধতি অনুসরণ করে ভালই অতিরিক্ত আয় হচ্ছে কৃষকদের।
advertisement

মুর্শিদাবাদের ফরাক্কার বিভিন্ন এলাকার কৃষকরা এবার জমির ধান কাটার পর সেখানে তৈল বীজ চাষ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এর জন্য কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে তৈল বীজ।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর ভোগের বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ ১৫, শিশু-সহ ২ জনের মর্মান্তিক মৃত্যু

ফরাক্কার ৮ নম্বর পঞ্চায়েত সমিতির প্রায় দেড়শো জন কৃষকের হাতে তৈল বীজ তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী ঘোষ মণ্ডলের উদ্যোগে গোটা বিষয়টি করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ফরাক্কার ভিডিও জুনায়েদ আহমেদ, খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা ।

advertisement

কৃষি দফতরের আধিকারিক জানান, যে সমস্ত জায়গায় ধান কাটার পর চাষের জমি এমনি এমনি পড়ে থাকে সেখানে তৈল বীজ চাষ আদর্শ হতে পারে। এর ফলে আয় বাড়বে কৃষকদের। আর তাই তাঁদেরকে বীজ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরা। অতিরিক্ত আয়ের সম্ভাবনায় হাসি ফুটেছে তাঁদের মুখে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাঁশকুড়ায় সর্বনাশী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি! টাকা-নথি-আসবাব সব ভস্ম
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Murshidabad Agriculture: ধান কাটার পর জমি ফেলে না রেখে বুনে ফেলুন তৈল বীজ, হাতে আসবে উপরি টাকা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল