ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিমানে যাত্রা করার নিয়ম ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ ফ্লাইটে যাতে করোনা না ছড়িয়ে পড়ে তার জন্য এই কমিটি যাত্রীদের ও এয়ারপোর্ট স্টাফের জন্য SOP তৈরি করছে ৷ শীঘ্রই সেটি জারি করা হবে ৷ ১৫ মে-র পর দেশে বিমান ও ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ জুন থেকে লকডাউন পুরোপুরি ভাবে তুলে নেওয়া হতে পারে ৷
advertisement
গ্লোবাল এয়ারলাইন্স যেমন ইজিজেট ফ্লাইটে মেডিকেল সিট খালি রাখার বিষয়ে পর্যালোচনা চলছে ৷ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারা যায় ৷ অন্যদিকে কোরিয়ন এয়ারলাইন্সের ফ্লাইটের ক্রু মেম্বর টেকওফ থেকে ল্যান্ডিং পর্যন্ত ফুল প্রোটেক্টিভ গিয়ার যেমন চশমা, ফেস মাস্ক ও গাউন পরতে হবে ৷
ব্লুমবর্গে ২৪ এপ্রিল প্রকাশিত একটি রিপোর্টে অনুযায়ী, ৩ মে লকডাউনের ৪০ দিন হয়ে যাবে ৷ তার আগে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর জেরে সংস্থাগুলির অনেকটাই আর্থিক ক্ষতি হয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই লকডাউনের পর বেশ কিছু সংস্থা ভাড়াতে বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি মেডিকেল সিটের বুকিংও নেওয়া হতে পারে ৷ হেল্থ চেক আপ এবার সমস্ত বিমান যাত্রা করার আগে করতে হবে বলে মনে করা হচ্ছে ৷
