TRENDING:

PM Kisan: এই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা! দেখে নিন কী করতে হবে....

Last Updated:

শীঘ্রই এই কাজটি করে ফেলুন না হলে আটকে যেতে পারে আপনার টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় (PM Kisan Samman Nidhi) কেন্দ্র সরকারের তরফে দেশের কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ৷ জানা গিয়েছে, এই যোজনার নবম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১ অগাস্ট ২০২১ থেকে আসতে শুরু করে দেবে ৷ এই স্কিমের লাভ এখন কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷ অর্থাৎ আগের মতো পৈতৃক জমিতে অংশদারিত্ব রয়েছে বলে এই যোজনার লাভ মিলবে না ৷ আপনার নামেও যদি জমি থাকে তাহলে শীঘ্রই এই কাজটি করে ফেলুন না হলে আটকে যেতে পারে আপনার টাকা ৷
advertisement

এই স্কিমে মোদি সরকার প্রতি বছর কৃষকদের ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে ৷ প্রত্যেক বছর প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে ৷

এই স্কিমে নতুন যাঁরা রেজিস্ট্রেশন করাবেন তাঁদের আবেদন ফর্মে নিজের জমির প্লট নম্বর দিতে হবে ৷ তবে নতুন নিয়ম আগে যাঁরা রেজিস্ট্রেশন করিয়েছেন তাঁদের জন্য প্রযোজ্য নয় ৷ এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন ৷ পঞ্চায়েত বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ আপনি নিজেও রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷

advertisement

দেখে নিন কীভাবে করাবেন রেজিস্ট্রেশন-

>> প্রথমে PM Kisan ওয়েবসাইটে যেতে হবে

>> এবার Farmers Corner এ গিয়ে ‘New Farmer Registration’-এ ক্লিক করতে হবে

>> এরপর নিজের আধার নম্বর দিতে হবে

>> এর সঙ্গে ক্যাপচা কোড দিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে

>> ফর্মে আপনার সমস্ত তথ্য দিতে হবে

>> পাশাপাশি দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমি সংক্রান্ত তথ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

>> এরপর ফর্ম সাবমিট করতে হবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা! দেখে নিন কী করতে হবে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল