ষোল শৃঙ্গার সাজের অন্যতম সিঁদুর পরার সময় কিছু রীতি নীতি বা নিয়ম পালন করার ধারা প্রচলিত দীর্ঘ দিন ধরে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবার করে সিঁদুর ছোঁয়ানো বারণ। নিজের ব্যবহৃত সিঁদুর অন্য কাউকে পরার জন্য দেওয়া ঠিক নয়। এতে সংসারের বিপদ হতে পারে।
advertisement
স্নান না করে সিঁথিতে সিঁদুর দেবেন না। আবার ভিজে চুলেও সিঁদুর পরবেন না। চুল ভাল করে শুকনো মুছে তবেই সিঁদুর পরবেন। মা, শাশুড়ি বা গুরুজন স্থানীয়া কেউ সিঁদুর উপহার দিলে তা কল্যাণজনক। অনেকে সিঁদুর আড়াল করে রাখেন চুল দিয়ে। সেটা না করাই বাঞ্ছনীয়। জ্যোতিষশাস্ত্রে দীর্ঘ দিন ধরে প্রচলিত রীতি নিয়েই এখানে বলা হল। কোনও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য নেই।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 11:43 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu tips for Applying Sindoor: স্নানের পর সিঁদুর পরার সময় এই ভুলগুলি করছেন না তো? বিপদ এড়াতে আজই জানুন...
