TRENDING:

Pearl Benefits: চার রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ! সর্বদা মা লক্ষ্মীর কৃপাবৃষ্টি হবে

Last Updated:

Pearl Benefits: মুক্ত বেশ কিছু সমস্যার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রত্ন কোনও না কোনও কাজে সব সময়েই লাগে ৷ যে কোনও মানুষেরই কুষ্ঠিতে গ্রহ দুর্বল হলে রত্ন ধারণ করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ মুক্তোর কথা বললে বলা যেতে পারে মুক্তর চন্দ্রের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ৷ তবে কোন কোন মানুষেরা মুক্ত ধারণ করতে পারেন? মুক্ত দেখতে সাদা গোল বা ডিম্বাকৃতিও হতে পারে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

বেশিরভাগ সময়েই দেখতে পাওয়া যায় মুক্তি সাদা রঙের হয়ে থাকে ৷ অনেক জায়গায় হাল্কা গোলাপি রঙের মুক্ত দেখতে পাওয়া যায় ৷ মুক্তর সম্পর্ক চন্দ্রের সঙ্গে এটাই মনে করা হয় ৷ চন্দ্রের সঙ্গে মুক্ত মনের উপরে পড়ে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে মীন, কর্কট, মেষ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্ত অত্যন্ত ভাল বলেই মনে করা হয় ৷ কারও কুষ্টিতে চন্দ্রের অবস্থান নীচে আছে সেক্ষেত্রে মুক্ত ধারণ করা উচিৎ নয় ৷ মুক্ত পরলে মা লক্ষ্মীর কৃপা বাড়তে থাকে ৷

advertisement

আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হতে পারে ৷ সমস্যা থেকে মুক্তি অতি সহজেই পেতে পারেন ৷ মুক্ত শান্তির প্রতিষ্ঠাতা ৷ যাঁদের মাথা অত্যন্ত গরম তাঁরা মুক্ত ধারণ করতে পারেন ৷ যাঁদের প্রচুর পরিমাণ রাগ থাকে তাঁদের মুক্ত ধারণ করা উচিৎ ৷ তবে মুক্ত ধারণ করতে বেশ কিছু নিয়ম আঠে সেগুলি মেনে চলতে হবে ৷ মুক্ত ধারণ করার সময় খেয়াল রাখতে হবে রুপোর আংটি করে সব থেকে চোট আঙুলে পরিধান করতে হবে ৷ এটি করতে হবে সোমবার রাতে ৷

advertisement

আরও পড়ুন: Sawan Somwar Upay: শরীর খারাপ-ভয়ে জীবন নাজেহাল! শ্রাবণের দ্বিতীয় সোমবারে চন্দ্রদোষ কাটানোর বিরাট সুযোগ

কেননা মুক্তর সম্পর্ক চন্দ্রের সঙ্গে তাই রাত্রিবেলায় মুক্ত ধারণ করলে তার শক্তি কয়েকগুণ বেড়ে যায় ৷ মুক্ত পূর্ণিমার রাতে ধারণ করা যেতে পারে ৷ মুক্তর আংটি ধারণ করার আগে পঞ্চামৃততে ভিজিয়ে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিতে হবে ৷ তারপরে ধারণ করতে হবে ৷

advertisement

আরও পড়ুন:   Saturn Transit: ৩ রাশির জন্মপত্রিকায় বড় শুভ যোগ, শনিদেবের মহাপুরুষ রাজযোগে হবেন মালামাল

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Pearl Benefits: চার রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ! সর্বদা মা লক্ষ্মীর কৃপাবৃষ্টি হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল