TRENDING:

Horoscope, April 4 | রাশিফল ৪ এপ্রিল: দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope, April 4: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Horoscope, April 4 : ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
Horoscope Today
Horoscope Today
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সবার মনে আনন্দের রেশ ছড়িয়ে দিতে পারবেন। নিজের মনের কথা খুলে বললে মন হালকা হবে। কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার সঙ্গী। শরীরও ভালো থাকবে।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। ধীরে ধীরে সব কিছু ঠিক হবে। তবে সম্পর্কের ক্ষেত্রে একেবারেই মিথ্যে বললে চলবে না। একটা ছোট্ট মিথ্যেও সম্পর্ক নষ্ট করে দেবে। ব্লাড প্রেশার অথবা সুগারের সমস্যা থাকলে সাবধান।

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। দিনটা ভালোই কাটবে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। মনেও বেশ আনন্দই থাকবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সাম্প্রতিক বেশ কিছু সমস্যার সমাধান হবে। প্রেমের সম্পর্কও ভালো হবে এবং স্বপ্নের মানুষের সঙ্গে দেখা হতে পারে। পেটের সমস্যা হতে পারে।

advertisement

আরও পড়ুন - যতই ভাল করুন, এই পাঁচ রাশির মানুষকে অন্যরা ভুল বোঝে! আপনি নেই তো এই দলে?

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। নিজের দায়িত্ব দারুণ ভাবে পালন করতে পারবেন। তবে বিনিয়োগের করলে তা সাবধানেই করতে হবে। সঙ্গীর শরীর নিয়ে ভুগতে হতে পারে।

advertisement

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। ভালো আয় হতে পারে। যেমনটা চান, তেমনটাই হবে সব কিছু। শরীর ভালোই থাকবে।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ঘরের সমস্যা দারুণ ভাবে সমাধান হয়ে যাবে। কাজের পরিবেশ দারুণ থাকবে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। দিনটা শান্তিতেই কাটবে। অতিরিক্ত ব্যয়ের ফল পেতে হবে হাতেনাতে। সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালোই যাবে। শরীরও ভালো থাকবে।

advertisement

আরও পড়ুন - এই রাশির জাতিকারা অত্যন্ত দাপুটে-রাশভারী! মেধা-বুদ্ধি-কৌশল দিয়েই পালাবদল শুরু

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। নতুন বন্ধুদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠবেন। শরীরও ভালোই যাবে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ হয়তো কোনও চমক অপেক্ষা করে রয়েছে। বহুদিনের কাঙ্খিত স্বীকৃতি পেতে পারেন। শরীরের দিকে নজর দিতে হবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ দারুণ সম্মান পেতে পারেন। বিশ্বস্ত কেউ আপনাকে ব্যবহার করতে পারে। তাই সাবধান। সঙ্গীর সমস্যার কারণে সম্পর্কে প্রভাব পড়তে পারে। শরীর ভালো থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আগ্রহ ও কৌতূহলে কাটবে দিনটা। কাছের কোনও মানুষের সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা আছে। শরীর ভালোই থাকবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope, April 4 | রাশিফল ৪ এপ্রিল: দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল