সিংহ রাশি গর্বিত অগ্নি রাশি। এই রাশির মধ্যে দেখা যায় লিডারশিপ, সৃজনশীলতা এবং স্বীকৃতি। যখন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করে, তখন এই রাশির আত্ম-প্রত্যয়, প্রশংসা এবং লিডারশিপের চাহিদা প্রকাশ পায়। মঙ্গল এবং সিংহ রাশির গভীর এনার্জি দুর্দান্ত সম্পর্ক, আকর্ষণ এবং প্রেমের গভীরতা প্রকাশ করে। তবে মঙ্গলের জ্বলন্ত প্রকৃতি এই রাশির মধ্যে বিষণ্ণতা, জেদী মনোভাব এবং নিয়ন্ত্রণের মনোভাব আনতে পারে। তা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কিন্তু সম্পর্কে মতভেদ এবং দূরত্ব এনে দিতে পারে।
advertisement
সিংহ রাশিতে মঙ্গল: এনার্জি থাকে তুঙ্গে
মঙ্গল গ্রহের অর্থ হল- ইচ্ছাশক্তি, শারীরিক শক্তি, আক্রমণাত্মকতা এবং প্রায়শই কারও কারও কর্ম ও চিন্তাভাবনায় আবেগপ্রবণতা। তাই যখন সিংহ রাশিতে মঙ্গল বিরাজ করলে এই রাশির জাতক-জাতিকাদের সেই সমস্ত গুণ প্রকট হয়। তবে অতিরিক্ত পরিমাণে এই সমস্ত আচরণ কিন্তু সেই ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করে দেবে, যেখানে সাম্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ। সিংহ রাশি উজ্জ্বল হতে চায়। আর তাঁরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তাঁদের এই ইচ্ছাকে আরও প্রকট করে তোলে মঙ্গল।
সম্পর্কের ক্ষেত্রে এই গোচরের ফলে শারীরিক এনার্জি বাড়বে। প্রেমের কার্যকলাপও পরিবর্তিত হতে দেখা যাবে। যখন সব কিছু প্রত্যাশা অনুযায়ী হয় না, তখন নেতিবাচক অভিব্যক্তিগুলি ঈর্ষা, অধিকারপ্রবণতা, মেজাজ-রাগ এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়াতে পরিণত হয়। এই মেজাজ বুঝে গোচরের সময় সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখলে তা সমস্যা কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি হবে।
রোম্যান্টিক সম্পর্কের উপর প্রভাব:
সিংহ রাশিতে মঙ্গল গোচরের ফলে এই সময় প্রেমের সম্পর্ক হবে অত্যন্ত গভীর। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা এবং নাটকীয়তার প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। পুরনো সম্পর্কের মধ্যে আবার প্রেম মিশিয়ে নেওয়ার সেরা সময় এটি। এই সময় তাই নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার পরিকল্পনা করা যেতে পারে। সৃজনশীল কায়দায় প্রেম প্রকাশ করতে হবে। তবে এই সমস্ত তীব্র আবেগের অর্থ হল, ছোট ছোট বিষয়গুলিও বড় সংঘাতে পরিণত হতে পারে। তর্ক-বিতর্কের ফলে গর্ব এবং সম্মানে আঘাত লাগতে পারে। সিংহ রাশি সমালোচনাকে হালকা ভাবে নেয় না। এর ফলে অহঙ্কারে আঘাত লাগলে আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানাতে পারে মঙ্গল। তাই সম্পর্কের ক্ষেত্রে উভয়কেই নিজেদের কথাবার্তা, মেজাজ এবং অঙ্গভঙ্গির খেয়াল রাখতে হবে।
বিবাহ এবং সম্পর্কের উপর প্রভাব:
বিবাহিত দম্পতি কিংবা দীর্ঘ সময় ধরে সম্পর্কে থাকা যুগলরা তাঁদের সম্পর্কের গতিশীলতার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন। একজন সঙ্গীর পক্ষে, বিশেষ করে যাঁদের রাশিতে শক্তিশালী অবস্থানে সিংহ, মেষ বা মঙ্গল রয়েছে, তাঁরাই বেশি প্রভাবশালী কিংবা দৃঢ় অবস্থান গ্রহণ করতে পারেন। যখন মঙ্গল গ্রহ বিরাজ করে, তখন এটি গোপন ক্ষোভ বা ক্রোধ জাগিয়ে তোলে। যা সম্ভাব্য আগ্নেয়গিরির বিস্ফোরণের জন্য দায়ী।
ইগো ক্ল্যাশ এবং সম্পর্কের ভাঙন:
সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশিতে মঙ্গলের সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় হতে পারে অহংকার এবং সংঘর্ষ। মঙ্গল এবং সিংহ শক্তিশালী পুরুষালী এনার্জি বহন করে। তা নিয়ন্ত্রণ না করা হলে সম্পর্কে দ্বন্দ্ব আসতে বাধ্য! যখন ২ জন সঙ্গী একে অপরকে দমিয়ে রাখার চেষ্টা করেন, কিংবা যে কোনও তর্কে জয়ী হওয়ার চেষ্টা করেন, তখন সম্পর্কের ভাঙনের পথ তৈরি হতে পারে। এই এনার্জির কারণে ভাবনাচিন্তা না করেই অনেক সময় কথা বলে ফেলেন তাঁরা।
রাগ নিয়ন্ত্রণ করার উপায়:
মঙ্গলের প্রভাবে আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করা এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাগ হল স্বাভাবিক মনোভাব। কিন্তু কীভাবে এটি প্রকাশ পাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। যখন অহমিকা আঘাতপ্রাপ্ত হয় বা শ্রদ্ধা-সম্মানে আঘাত লাগে, তখন সিংহ রাশিতে মঙ্গল আত্মরক্ষামূলক হয়ে ওঠে। এই সময়টিতে নিজের পরিণতবোধকে কাজে লাগাতে হবে।
