TRENDING:

প্রজাতন্ত্র দিবসের সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, খতম ২ জঙ্গি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসের সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা ৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি ৷
advertisement

শ্রীনগর খোনমোহ গ্রামের এক বাসিন্দার বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ গোপন সূত্রে খবর পেতেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী ৷ দু’পক্ষেই শুরু হয় তুমুল গুলির লড়াই ৷ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও ৷

শ্রীনগর জুড়ে টহলদারি চালাচ্ছে ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ বাহিনী ৷ খোনমোহ গ্রামটি খালি করে দেওয়া হয়েছে ৷ চলছে চুলচেরা তল্লাশি ৷ কোনও জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রয়েছে সেটির খোঁজ করছে পুলিশ ৷

advertisement

নিকেশ দুই জঙ্গি জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

প্রসঙ্গত, গত শুক্রবার অনন্তনাগে টহলদারি চালাচ্ছিল পুলিশ ৷ সেই সময়ই টহলদার বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা ৷ এরপরই খোনমোহ গ্রামে আশ্রয় নেয় জঙ্গিরা ৷ পুলিশ সূত্রে এমনটাই খবর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
প্রজাতন্ত্র দিবসের সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, খতম ২ জঙ্গি