advertisement

নীরব মোদির ১০ কোটির আংটি, দেড় কোটির ঘড়ি উদ্ধার

Last Updated:
#নয়াদিল্লি: পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদীর মুম্বইয়ের ওরলির বাসভবনে তিন দিন ধরে তল্লাশি চালিয়ে বহুমূল্যে রত্ন ও অলঙ্কার উদ্ধার করল সিবিআই ও ইডি। উদ্ধার হওয়া জিনিসগুলির দাম প্রায় ৭,৬০০ কোটি টাকা। প্রায় ২৫১টি জায়গায় তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা এ গুলি উদ্ধার করেন।
ব্যাঙ্ক থেকে ১১,৪০০ কোটি টাকা ঋণ নিয়ে ফেরার নীরব মোদী বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ওরলিতে নীরবের ম্যানশান সমুদ্রমহলে তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি-র যৌথবাহিনী। সেই তল্লাশিতে উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ১০ কোটি টাকার একটি আংটি ও ১.৪০ কোটি টাকার একটি ঘড়ি। এছাড়াও রয়েছে কোটি টাকার গয়না ও অয়েল পেন্টিং।
advertisement
advertisement
এর আগেও নীরব মোদির একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। অথচ হদিশ মেলেনি নীরব মোদি এবং মেহুল চোকসির।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নীরব মোদির ১০ কোটির আংটি, দেড় কোটির ঘড়ি উদ্ধার
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement