advertisement

নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চারুচন্দ্র কলেজ !

Last Updated:

নিরাপত্তার কারণে বন্ধ হল কলেজ ৷

#কলকাতা: কলেজের নিরাপত্তাকর্মীকে বহিষ্কারের ঘটনায় অশান্তি ক্রমেই বাড়ছে দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজে ৷ গতকাল, মঙ্গলবারই অধ্যক্ষকে ঘেরাও করে পড়ুয়ারা ৷ সংবাদমাধ্যকেও কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল ৷ আজ, বুধবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷ নিরাপত্তার কারণে বন্ধ হল কলেজ ৷
মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় চারুচন্দ্র কলেজে ৷ অবস্থানে বিক্ষোভে বসেছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যাপকরা ৷ তাঁদের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়ারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ জানিয়েছিলেন অধ্যাপকরা ৷ আজ, বুধবার শেষপর্যন্ত অবস্থান বিক্ষোভ  তুলে নেন অধ্যাপকরা ৷ তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল চারুচন্দ্র কলেজ ৷ কলেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ পরিচালন সমিতির সভাপতির কাছে এটাই আর্জি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের ৷ গতকাল গোটা রাত অবস্থান বিক্ষোভ ছিলেন অধ্যাপকরা ৷
advertisement
advertisement
26170500_1533357863448625_490791601607590569_o
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চারুচন্দ্র কলেজ !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement