advertisement

কোনও আলোচনা ছাড়াই কেন চারুচন্দ্র কলেজ বন্ধ ? ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

Last Updated:

অধ্যাপকরা কেন বিক্ষোভে বসলেন তাও দেখা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

#কলকাতা: নিরাপত্তার খাতির চারুচন্দ্র কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোনও আলোচনা ছাড়াই কলেজ বন্ধের নোটিসে অবশ্য ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কেন আলোচনা না করে এই সিদ্ধান্ত ? কলেজ কর্তৃপক্ষ কেন একতরফা সিদ্ধান্ত নিল ? কেন শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করা হল না ? কলেজ কারোর ব্যক্তিগত মালিকানা নয় ৷ ’’
কেন চারুচন্দ্র কলেজে এই ঘটনা ঘটছে ? কলেজ কর্তৃপক্ষ কি কলেজ চালাতে পারছেন না ? সবকিছুই খতিয়ে দেখবে শিক্ষা দফতর ৷ শিক্ষা দফতরের সচিবকে সেই মর্মে নির্দেশ জারি করেছেন শিক্ষামন্ত্রী ৷ অধ্যাপকরা কেন বিক্ষোভে বসলেন তাও দেখা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
এদিকে চারুচন্দ্র কলেজ বন্ধে বিপাকে পড়ুয়ারা ৷ কলেজ বন্ধ নিয়ে এখন দ্বিধাবিভক্ত অধ্যাপকরা ৷ কলেজ বন্ধের বিরোধিতায় বেশ কয়েকজন অধ্যাপও রয়েছেন ৷ পঠনপাঠন চালু রেখেই নিজেদের দাবি রাখা হোক ৷ বিক্ষোভকারী অধ্যাপকদের কাছে আর্জি বেশ কয়েকজন অধ্যাপকের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কোনও আলোচনা ছাড়াই কেন চারুচন্দ্র কলেজ বন্ধ ? ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement