advertisement

হাইকোর্টে আজও ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যৎ, পয়লা মে ভোট কার্যত অসম্ভব

Last Updated:

হাইকোর্টে আজও ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যৎ, পয়লা মে ভোট কার্যত অসম্ভব

 #কলকাতা: আজও ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যৎ ৷ বুধবারও ফয়সালা হল না পঞ্চায়েত মামলার ৷ বৃহস্পতিবার সাড়ে ১০টায় ফের সিঙ্গল বেঞ্চে হবে শুনানি ৷ আরও একদিন বাড়ল ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদ ৷
টানা দু-দিন সওয়াল জবাব চললেও শেষ হয়নি শুনানি পর্ব। নির্বাচনের দিন ঘোষণার ক্ষেত্রেই কি পদ্ধতিগত ভুল ছিল রাজ্য নির্বাচন কমিশনের? বুধবার পঞ্চায়েত মামলার শুনানিতে এই প্রশ্নকে ঘিরেই চলল সওয়াল জবাব। বিচারপতি সুব্রত তালুকদার প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন ভুল করলে শুধরে দেবে কে?
advertisement
advertisement
বামেদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, সর্বদলীয় বৈঠকে ভোটের দিনক্ষণ জানানো হয়নি। অথচ তারপরেই তড়িঘড়ি দিন ঘোষণা হয়। দ্রুত মামলার শুনানি শেষ করতে আর্জি জানান তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যেপাধ্যায়। দ্রুত শুনানি শেষ করাই আদালতের অগ্রাধিকার বলে জানান বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টে আজও ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যৎ, পয়লা মে ভোট কার্যত অসম্ভব
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement