advertisement

একদিনের জন্য পুলিশ হল ক্যান্সারে আক্রান্ত সাত বছরের অর্পিত

Last Updated:

ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় ৷ ইচ্ছে ছিল বড় হয়ে পুলিশ হওয়ার ৷ বড় বড় চোর ডাকাতদের শায়েস্তা করার স্বপ্ন দেখত সে ৷ কিন্তু সেই স্বপ্ন আদৌ কি সফল হবে ?

#মুম্বই: ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় ৷ ইচ্ছে ছিল বড় হয়ে পুলিশ হওয়ার ৷ বড় বড় চোর ডাকাতদের শায়েস্তা করার স্বপ্ন দেখত সে ৷ কিন্তু সেই স্বপ্ন আদৌ কি সফল হবে ? তা জানত না বছর সাতেকের অর্পিত মন্ডল ৷ কারণ মারণরোগ ক্যান্সার তার শরীরে বাসা বেঁধেছে ৷ তাই পুলিশ হওয়ার স্বপ্নও আসতে আসতে ক্ষীণ হয়ে আসছিল তার ৷ ঠিক তখনই অর্পিতের স্বপ্ন পূরণে এগিয়ে এল মুম্বই পুলিশ ৷ একদিনের জন্য পুলিশের উর্দি পড়ে দায়িত্ব সামলালো অর্পিত ৷
মুলান্দ পুলিশ স্টেশনে একদিনের জন্য পুলিশ হল অর্পিত ৷ আর সেই সমস্ত ব্যবস্থা খোদ মুম্বই পুলিশই উদ্যোগ নিয়ে করল ৷ অর্পিতের জন্য তৈরি করা হল বিশেষ পুলিশের পোশাক ৷ সেই পোশাক পড়ে সাব ইনস্পেকরের কুর্সিতে বসে সুন্দর পোজ দিয়ে ছবিও তুলল অর্পিত ৷ মুম্বই পুলিশ তাদের সোশ্যাল সাইটে সেই ছবি টুইটও করে ৷
advertisement
advertisement
advertisement
অবশেষে, নিজের স্বপ্নপূরণে যারপরনাই খুশি অর্পিত ৷ তাই তার এই বিশেষ দিনটি ভালো করে সেলিব্রেট করার জন্য কেক কাটারও আয়োজন করা হয় ৷ ক্যান্সার রোগে আক্রান্ত অর্পিতের স্বপ্নপূরণে এহেন উদ্যোগের পরই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে মুম্বই পুলিশও ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একদিনের জন্য পুলিশ হল ক্যান্সারে আক্রান্ত সাত বছরের অর্পিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement