advertisement

ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা, সংস্থাকে নোটিস পাঠাল কেন্দ্র

Last Updated:
#নয়াদিল্লি: ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা ৷ সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ৷  কীভাবে ফেসবুকের তথ্য সংগ্রহ করে অ্যানালিটিকা ? ফেসবুকের তথ্যের কোথায় ব্যবহার হচ্ছে ? ভারতে তাদের পরিষেবা কারা নিয়েছে, জানতে চেয়ে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকাকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার ৷ আগামী ৩১ মার্চের মধ্যে নোটিসের জবাব না এলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷
ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ রয়েছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার উপর ৷ একারণে নোটিস পাঠিয়ে সংস্থার কাছ থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানতে চেয়েছে এই তথ্য সংগ্রহ করে সংস্থা কী কাজ করবে ৷ অর্থাৎ ভারতীয় নাগরিকদের সম্পর্কে ফেসবুক থেকে পাওয়া তথ্য কোন কাজে ব্যবহার করা হবে ৷ এর পাশাপাশি সংস্থাকে এই দায়িত্ব কারা দিয়েছে ? কী ভাবে তথ্য আদায় করা হয়েছে এবং সংগৃহীত তথ্য কোন কাজে ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে ইত্যাদি নোটিসে কেমব্রিজ অ্যানালিটিকার কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্র ৷
advertisement
ফেসবুক থেকে তথ্য পাচারের ঘটনা সামনে আসতেই বিরোধীরা কাঠগড়ায় তুলেছেন মোদি সরকারকে ৷ টুইটারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জানান, কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে তাদের নাম যে জড়াবে, সেটা আগেই বুঝতে পেরেছিল বিজেপি ৷ তাই আগেভাগেই এই কাণ্ডে কংগ্রেস জড়িতে বলে ভুয়ো খবর ছড়াচ্ছে মোদি সরকার ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা, সংস্থাকে নোটিস পাঠাল কেন্দ্র
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement