অনেক সময়ই দুপুরে ডালের সঙ্গে সেদ্ধ ডিম খান অনেকে। অনেক খাবারের সঙ্গেই সেদ্ধ ডিম খাওয়া যেতে পারে।

কিন্তু অনেকেই ডিম সেদ্ধ করে রাখার দীর্ঘ সময় পর সেটি খান।

বিশেষজ্ঞরা বলেন, ডিম সেদ্ধ করে গরম গরম খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

ডিম সেদ্ধ করে রেখে দেওয়ার প্রয়োজনীয়তা থাকলে মানতে হবে কয়েকটি নিয়ম।

বিশেষজ্ঞদের মত, সেদ্ধ করে রাখা ডিম ফ্রিজে রাখলে প্রায় সপ্তাহখানেক ভাল থাকে।

তবে তা না হলে সেদ্ধ করার প্রায় ঘণ্টা তিনেকের মধ্যে সেদ্ধ ডিম খেয়ে নেওয়া উচিত।

সেদ্ধ ডিম বেশি ক্ষণ ভাল থাকে না।

সেদ্ধ করা ডিম ভাল রাখতে তাপমাত্রার দিকে খেয়াল করা জরুরি।

ডিম সংরক্ষণ করতে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা প্রয়োজন।

পড়তে ক্লিক করুন