advertisement

Dilip Ghosh BJP: বাঁকুড়ায় দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, পাল্টা যা করল BJP!

Last Updated: Feb 26, 2026, 18:15 IST

Dilip Ghosh BJP: বৃহস্পতিবার কোতুলপুর বাজারে বিজেপির পক্ষ থেকে ‘দোকান সম্পর্ক অভিযান’ কর্মসূচি ছিল ওই এলাকায়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, কোতুলপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকায় দিলীপ ঘোষের মিছিল এসে পৌঁছলে, রাস্তার পাশে থাকা বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক দিলীপ ঘোষকে দেখে ‘জয়বাংলা স্লোগান’ দিতে থাকেন। এরপরেই কোতুলপুর বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা ছুটে আসেন৷ তারপর তাঁরাও তৃণমূল কর্মী সমর্থকদের পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। কিছু সময়ের জন্য জয় বাংলা ও জয় শ্রীরাম ধ্বনিতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অন্যদিকে, কোতুলপুর বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা বলেন, ‘‘ওরা বাংলাদেশ থেকে আসা তিনজন৷ জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে দমাতে পারবে না। বিজেপি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়েছি। ’’ জয় বাংলা স্লোগান দেওয়ার তৃণমূল কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মণ্ডল সভাপতি বলেন, ‘‘ আজকে শুধু তেড়ে গিয়েছি, কালকে ঘর ভেঙে দেব।’’

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
Dilip Ghosh BJP: বাঁকুড়ায় দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, পাল্টা যা করল BJP!
advertisement
advertisement