advertisement

ছাত্রদের থেকে শেখা ও বিকশিত ভারত নিয়ে আলোচনা! ঠিক কী পরামর্শ মোদির?

Last Updated: Feb 09, 2026, 20:58 IST

শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে আটকে না থেকে জীবনের পরীক্ষার পাঠও দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পরিচয়ের বাইরে আজ তিনি শিক্ষকের ভূমিকায়, দেশজুড়ে পড়ুয়াদের উদ্দেশে মনোবল বাড়ানোর বার্তা দিলেন। বোর্ড পরীক্ষার প্রাক্কালে আয়োজিত ‘পরীক্ষা পে আলোচনা’ অনুষ্ঠানে তিনি বলেন, পরীক্ষা কোনও ভয়ের বিষয় নয়, বরং উৎসবের মতো করেই তা নেওয়া উচিত। পরীক্ষাকে জীবনের একমাত্র মানদণ্ড হিসেবে না দেখে শেখার প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী পড়ুয়াদের মানসিক চাপ কমাতে সময় ব্যবস্থাপনা, নিয়মিত অভ্যাস এবং আত্মবিশ্বাস বজায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সতর্ক করেন তিনি। ভার্চুয়াল দুনিয়ার অতিরিক্ত আকর্ষণে মনোযোগ বিচ্যুত হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, প্রয়োজনের বাইরে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করাই শ্রেয়। বিশেষ করে অনলাইন বেটিং গেমের মতো আসক্তিকর প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী, যেগুলি ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন। শুধু পড়ুয়াদের নয়, অভিভাবক ও শিক্ষকদের প্রতিও তাঁর আহ্বান ছিল—পরীক্ষার সময়ে সন্তানদের উপর অযথা চাপ না দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর। সঠিক পরিবেশ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুললেই পড়ুয়ারা নিজেদের সেরাটা দিতে পারবে, এমনটাই বার্তা দেন প্রধানমন্ত্রী।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/Videos/
ছাত্রদের থেকে শেখা ও বিকশিত ভারত নিয়ে আলোচনা! ঠিক কী পরামর্শ মোদির?
advertisement
advertisement