advertisement

East Bardhaman News: এমনও হয়! সবুজ রঙের রাস্তা...! দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই, যাবেন?

Last Updated: Nov 13, 2024, 17:14 IST

পূর্ব বর্ধমান: নীল রাস্তার পর এবার পূর্ব বর্ধমানে দেখা গেল সবুজ রঙের রাস্তা। এই রাস্তা দেখলে মনে হবে যেন রাস্তার উপর কোনও সবুজ কার্পেট পাতা রয়েছে। ইতিমধ্যেই এই রাস্তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে তৈরি হয়েছে এই সবুজ রঙের রাস্তা। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর পঞ্চায়েতের তরফ থেকে তৈরি হয়েছে এই রাস্তা। সাধারণত সকলেই দেখে এসেছি যে রাস্তার রঙ হয় কালো। কিন্তু এবার সবুজ রঙের রাস্তা তৈরি হল। তবে এই সবুজ রাস্তা তৈরির পিছনে কি বিশেষ কোনও কারণ রয়েছে? কি কারণে জঙ্গলমহলের মত জায়গায় এহেন উদ্যোগ নেওয়া হল? চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে আউশগ্রাম ২ ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, বিটুমিনের সঙ্গে গ্রিন সিল কোট মিশিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দের টাকায় অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত গ্রীন সিল সহ বিটুমিন রাস্তা তৈরি করা হয়েছে। প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রীণ সিল কোড তৈরি করা হয়েছে। সবুজ রাস্তা তৈরি করে রীতিমত যেন জেলাবাসীকে নতুন চমক দিল আউশগ্রামের অমরপুর পঞ্চায়েত। অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত তৈরি হয়েছে এই বিশেষ রাস্তা। সূত্রের খবর, এই রাস্তা তৈরিতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকারও বেশি টাকা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই কালিকাপুর এমনিতেই এক ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গায় শতাধিক সিনেমার শ্যুটিং হয়েছে। সারাবছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: এমনও হয়! সবুজ রঙের রাস্তা...! দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই, যাবেন?
advertisement
advertisement