শুধু হেনস্থা করেই থেমে নেই অভিযুক্তরা। ফোনে লাগাতার হুমকিও দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ সেন্ট পলস কলেজের নিগৃহীত ছাত্রের। এমনকী ছাত্রকে সমর্থন করায় কয়েকজন পড়ুয়াকে ফোনে ও ফেসবুকেও হুমকি দিচ্ছে বহিরাগতরা। এমনই অভিযোগ কয়েকজন ছাত্রছাত্রীর।