কয়েকদিন আগেই রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ যদিও বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী ১৫ অগাস্ট থেকে এই ভাতার টাকা পাওয়া যাবে৷ মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, ভুলবশতই ১৫ অগাস্ট থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু ১ এপ্রিল থেকেই এই ভাতা পাওয়া যাবে৷ যেহেতু ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু, তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷



