advertisement

MEDIA NOT FOUND

'বাবুলের চুল টেনেছি কি না মনে নেই,' শুনুন কী বলছেন দেবাঞ্জন

Last Updated: Sep 23, 2019, 13:04 IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র চুলের মুঠি ধরে টানার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ সোমবার ইউএসডিএফ-এর সদস্য সেই ছাত্র দেবাঞ্জন বল্লভ বললেন, 'আমি একেবারেই অনুতপ্ত নই৷ আত্মরক্ষার জন্যই হাত তুলেছিলাম৷' তিনি বলেন, 'চুল ধরে টেনেছি কি না, মনে নেই৷ মারধর, গালিগালাজ করেন বাবুল৷ ছবি বিকৃত করছে বিজেপি-র আইটি সেল৷ আমার বাড়িতে চড়াও হয় এবিভিপি-র গুন্ডারা৷ আমার বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে৷ মায়ের অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ আমি একেবারেই হার মানিনি৷ আমার নামে ফেসবুকে ফেক প্রোফাইল খোলা হয়েছিল৷' বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় পরোক্ষে ক্ষমা চেয়ে নিয়েছেন সংস্কৃত কলেজের ভাষা বিজ্ঞানের ছাত্র দেবাঞ্জন৷ এই খবরটি ছড়িয়ে পড়ে মুহূর্তে৷ সোশ্যাল মিডিয়ায় 'অপরোধবোধে ভুগছি' বলে দেবাঞ্জন করেছে বলে পোস্ট করে সে। দেবাঞ্জনের দাবি, তাঁর নামে ফেক প্রোফাইল খুলে ওই পোস্ট করা হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তাঁর টুইটারে। পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে ছাত্র সংগঠনগুলি।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
'বাবুলের চুল টেনেছি কি না মনে নেই,' শুনুন কী বলছেন দেবাঞ্জন
advertisement
advertisement