advertisement

Train Cancel: পুরী যাওয়ার প্ল্যান? আগামী ৩ মাস একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের, সমস্যায় পর্যটকরা! জেনে নিন বিকল্প রুট

Last Updated:
Puri Train Cancellations: অমৃত ভারত প্রকল্পে পুরী রেলস্টেশনের পুনর্নির্মাণের কারণে তিন মাস একাধিক পুরীগামী ট্রেন বাতিল ও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। ইস্ট কোস্ট রেলের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ
1/6
অমৃত ভারত প্রকল্পের আওতায় পুরী রেলস্টেশনের পুনর্নির্মাণের কাজ জোরকদমে চলছে। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কারণে যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। খুড়দা রোড ডিভিশনে অতিরিক্ত ভিড় ও পরিষেবা বিঘ্ন এড়াতে আগামী তিন মাস বিভিন্ন দিনে একাধিক পুরীগামী ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
অমৃত ভারত প্রকল্পের আওতায় পুরী রেলস্টেশনের পুনর্নির্মাণের কাজ জোরকদমে চলছে। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কারণে যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। খুড়দা রোড ডিভিশনে অতিরিক্ত ভিড় ও পরিষেবা বিঘ্ন এড়াতে আগামী তিন মাস বিভিন্ন দিনে একাধিক পুরীগামী ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
2/6
ইস্ট-কোস্ট রেলওয়ে ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেন মার্চের ১৫, ২২ ও ২৯ তারিখে, এপ্রিলের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকবে। একইভাবে ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেনটি মার্চের ১৬, ২৩ ও ৩০, এপ্রিলের ৬, ১৩, ২০ ও ২৭ এবং মে মাসের ৪ ও ১১ তারিখে চলবে না।

3/6
এছাড়াও ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল ট্রেন মার্চ, এপ্রিল ও মে মাসের একাধিক দিনে বাতিল ঘোষণা করা হয়েছে। একইভাবে ০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশালও নির্দিষ্ট তারিখে চলাচল করবে না। এই দুটি ট্রেনের বাতিলের তালিকা দীর্ঘ হওয়ায় যাত্রীদের আগেভাগে বিকল্প পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

4/6
লোকাল পরিষেবাতেও প্রভাব পড়েছে। ৬৮৪০৯ খুড়দা রোড-পুরী মেমু ট্রেন মার্চ ১৫ থেকে মে ১৫ পর্যন্ত প্রায় টানা বাতিল থাকবে। একই সময়ে ৬৮৪১০ পুরী-খুড়দা রোড মেমু ট্রেনটিও বাতিল করা হয়েছে। ফলে প্রতিদিনের যাতায়াতে নির্ভরশীল বহু যাত্রী সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।

5/6
অন্যদিকে, মোট ৩০টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২১৪৫/১২১৪৬ লোকমান্য তিলক-পুরী এক্সপ্রেস এবং ২২২০১/২২২০২ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। মার্চ, এপ্রিল ও মে মাসের বিভিন্ন দিনে এই সংক্ষিপ্তকরণ কার্যকর থাকবে বলে জানান হয়েছে।

6/6
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর দীর্ঘ ছুটি এবং গরমের ছুটিতে পুরীতে জগন্নাথ দর্শনে যাওয়ার প্রবণতা বাড়ে। ঠিক সেই সময়ে একাধিক ট্রেন বাতিল ও রুট সংক্ষিপ্ত হওয়ায় পর্যটক ও পুণ্যার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে রেলের দাবি, দীর্ঘমেয়াদে উন্নত পরিষেবার স্বার্থেই এই সাময়িক অসুবিধা মেনে নেওয়া প্রয়োজন। (ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর দীর্ঘ ছুটি এবং গরমের ছুটিতে পুরীতে জগন্নাথ দর্শনে যাওয়ার প্রবণতা বাড়ে। ঠিক সেই সময়ে একাধিক ট্রেন বাতিল ও রুট সংক্ষিপ্ত হওয়ায় পর্যটক ও পুণ্যার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে রেলের দাবি, দীর্ঘমেয়াদে উন্নত পরিষেবার স্বার্থেই এই সাময়িক অসুবিধা মেনে নেওয়া প্রয়োজন।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement