West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
advertisement
সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য কমেছিল। পারদ ছিল স্বাভাবিকের নীচেই। তবে নতুন করে কনকনে ঠান্ডার আর কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার খুব সামান্য বাড়ল তাপমাত্রা। আগামিকাল, বুধবার আরও একটু চড়বে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ থাকবে ৷ বেলা বাড়লে কার্যত শীত উধাও।
advertisement
কলকাতায় আজ, মঙ্গলবার সকালেও ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কয়েক দিন। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement









