advertisement

West Bengal Budget 2026: রাজ্যের অন্তর্বর্তী বাজেটে অন্যতম বড় চমক সপ্তম পে কমিশন! কী মিলবে এতে জানেন? ভোটের আগেই কল্পতরু মমতা

Last Updated:
West Bengal Budget 2026: বাংলায় এতদিন ৯৪টি বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প চলছিল। কিন্তু বিধানসভায় বৃহস্পতিবার নতুন ছ’টি সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করে সেঞ্চুরি হাঁকালেন মুখ্যমন্ত্রী।
1/10
২০২৬–এর বিধানসভা ভোটে বাংলার মন জয়ে জনমুখী বাজেটই পেশ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে তাই লক্ষ্মীর ভাণ্ডারে একলপ্তে মাসিক ৫০০ টাকা ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেকার যুব সম্প্রদায়ের জন্য নতুন প্রকল্প তৈরি করে মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হল।

2/10
রাজ্য সরকারি কর্মীদের জন্য আগামী এপ্রিল থেকে ৪ শতাংশ ডিএ ঘোষণার পাশাপাশি আশা–আইসিডিএস কর্মী, প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের মতো সরকারি কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা এক ধাক্কায় ১,০০০ টাকা বাড়িয়েছে রাজ্য।

3/10
বাংলায় এতদিন ৯৪টি বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প চলছিল। কিন্তু বিধানসভায় বৃহস্পতিবার নতুন ছ’টি সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করে সেঞ্চুরি হাঁকালেন মুখ্যমন্ত্রী। যদিও শিল্পের ক্ষেত্রে নতুন বড় কিছু ঘোষিত হয়নি এই বাজেটে। রাজ্যে মোট পাঁচটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক গঠনের পরিকল্পনা করা হয়েছে।

4/10
বিধানসভা ভোটের আগে শেষবার বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার প্রত্যাশামতোই বাজেটের শুরুতেই বড় ঘোষণা করে দিলেন চন্দ্রিমা। বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ।

5/10
প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হত। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা।

6/10
২০২৬-এর ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক‍্যাটাগরির মহিলারা এখন পান ১০০০ টাকা করে। সেটা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। এসসি বা তফশিলি জাতি, এসটি অর্থাৎ তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। এবার সেটা বেড়ে হল ১৭০০ টাকা করে।

7/10
বৃহস্পতিবারই অন্তর্বর্তী বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি ঘোষণা করেন, সপ্তম পে কমিশন গঠন হল রাজ্যে। এ প্রসঙ্গে চন্দ্রিমা জানান, ''আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল। এঁরা সরকারি নীতি ও প্রকল্প রূপায়ণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে-কমিশন গঠনের ঘোষণা করছি। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগসুবিধার বিষয়ে সুপারিশ করবে।''

8/10
এদিকে, সুপ্রিম কোর্ট যেদিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে, সেই দিনই বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। এখানেই শেষ নয়, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে মাসে ৫০০ টাকা করে বাড়ানো হল উপভোক্তাদের জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা। আশা কর্মীদের জন্যও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল।

9/10
রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

10/10
রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করা হল। প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। ক্ষমতায় ফিরলে আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১-৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ‘গিগ ইকনমি’র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে।