advertisement

Valentine's Special: এবার গোলাপ ফুল ছাড়ুন..., ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয় মানুষকে খাওয়ান লাল টুকটুকে 'রেড রোজ', উপচে পড়ছে ভিড়

Last Updated:
Valentine's Special: ভ্যালেন্টাইন্স ডে বললেই যে ছবিটি আমাদের সকলের মনের আসে সেটি হল ফুটফুটে লাল গোলাপ। এই দিনগুলিতে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। গোলাপ।আর বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে-র দিন তো যেন রেড রোজ মাস্ট। বর্ধমনে  এবছর ভ্যালেন্টাইনস ডে বাজার কাঁপাচ্ছে রেড রোজ।
1/7
ভ্যালেন্টাইন্স ডে বললেই যে ছবিটি আমাদের সকলের মনের আসে সেটি হল ফুটফুটে লাল গোলাপ। এই দিনগুলিতে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। গোলাপ ছাড়া যেন অসম্পূর্ণ ভ্যালেন্টাইন উইক। আর বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে-র দিন তো যেন রেড রোজ মাস্ট।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
ভ্যালেন্টাইন্স ডে বললেই যে ছবিটি আমাদের সকলের মনের আসে সেটি হল ফুটফুটে লাল গোলাপ। এই দিনগুলিতে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। গোলাপ ছাড়া যেন অসম্পূর্ণ ভ্যালেন্টাইন উইক। আর বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে-র দিন তো যেন রেড রোজ মাস্ট। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
ভ্যালেন্টাইন্স ডে মানে এতদিন ছিল গোলাপ, কেক, চকলেট, টেডি সহ নানান গিফট অথবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে ডিনার করে বিশেষ মুহূর্ত কাটানো। কিন্তু এবার ভ্যালেন্টাইনস ডে-তেও বাঙ্গালি টাচ।এবছর ভ্যালেন্টাইন্স ডে-র বাজার কাঁপাচ্ছে রেড রোজ।
ভ্যালেন্টাইন্স ডে মানে এতদিন ছিল গোলাপ, কেক, চকলেট, টেডি-সহ নানান গিফট অথবা প্রিয় মানুষের সঙ্গে বাইরে ডিনার করে বিশেষ মুহূর্ত কাটানো। কিন্তু এবার ভ্যালেন্টাইনস ডে-তেও বাঙ্গালি টাচ।এবছর ভ্যালেন্টাইন্স ডে-র বাজার কাঁপাচ্ছে রেড রোজ।
advertisement
3/7
ভাইফোঁটা, জামাইষষ্ঠী মানেই বিভিন্ন রকমের স্পেশাল মিষ্টি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-তে বিশেষ চমক। এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বর্ধমানে তৈরি হচ্ছে বিশেষ রেড রোজ। কিন্তু কি এই রেড রোজ জানেন ? আর কেনই বা একে বলা হচ্ছে মিষ্টি রেড রোজ ?
ভাইফোঁটা, জামাইষষ্ঠী মানেই বিভিন্ন রকমের স্পেশ্যাল মিষ্টি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-তে বিশেষ চমক। এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বর্ধমানে তৈরি হচ্ছে বিশেষ রেড রোজ। কিন্তু কি এই রেড রোজ জানেন ? আর কেনই বা একে বলা হচ্ছে মিষ্টি রেড রোজ ?
advertisement
4/7
না না রেড রোজ শুনে আবার গোলাপ ভেবে বসবেন না। এই হল গোলাপের মতো দেখতে মিষ্টি। এক কথায় বলা যেতে পারে গোলাপ সন্দেশ।আর এই রেড রোজ বা গোলাপ সন্দেশেই এখন হিট বর্ধমানে,এটাই যেন নিউ ট্রেন্ড।
না না রেড রোজ শুনে আবার গোলাপ ভেবে বসবেন না। এই হল গোলাপের মতো দেখতে মিষ্টি। এক কথায় বলা যেতে পারে গোলাপ সন্দেশ।আর এই রেড রোজ বা গোলাপ সন্দেশেই এখন হিট বর্ধমানে,এটাই যেন নিউ ট্রেন্ড।
advertisement
5/7
ভ্যালেন্টাইন্স ডে-তে এবার বাঙ্গালি টাচ। বাঙালি মানেই তো খাদ্যরসিক। পুজোর পার্বণ হোক কিংবা কোন বিশেষ অনুষ্ঠান খাওয়া-দাওয়ার ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালির কাছে। আর এই সবকিছুর মধ্যমণি যেন নানান স্বাদের মিষ্টি। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বর্ধমানের নেতাজীর মিষ্টান্ন ভান্ডারে মিলছে বেড রোজ বা গোলাপ মিষ্টি।
ভ্যালেন্টাইন্স ডে-তে এবার বাঙ্গালি টাচ। বাঙালি মানেই তো খাদ্যরসিক। পুজোর পার্বণ হোক কিংবা কোন বিশেষ অনুষ্ঠান খাওয়া-দাওয়ার ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালির কাছে। আর এই সবকিছুর মধ্যমণি যেন নানান স্বাদের মিষ্টি। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বর্ধমানের নেতাজির মিষ্টান্ন ভান্ডারে মিলছে রেড রোজ বা গোলাপ মিষ্টি।
advertisement
6/7
দেখতে হুবহু গোলাপের মতন কিন্তু গোলাপ না। গোলাপের পাপড়ির লাল অংশগুলি স্ট্রবেরি ফ্লেভারের ও পাতার সবুজ অংশগুলি ম্যাংগো ফ্লেভারের। স্ট্রবেরি ও ম্যাংগো ফ্লেভারের তৈরি এই মিষ্টিই এবছরের বিশেষ আকর্ষণ বর্ধমানে।
দেখতে হুবহু গোলাপের মতন কিন্তু গোলাপ না। গোলাপের পাপড়ির লাল অংশগুলি স্ট্রবেরি ফ্লেভারের ও পাতার সবুজ অংশগুলি ম্যাংগো ফ্লেভারের। স্ট্রবেরি ও ম্যাংগো ফ্লেভারের তৈরি এই মিষ্টিই এবছরের বিশেষ আকর্ষণ বর্ধমানে।
advertisement
7/7
নেতাজি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার সৌমেন দাস বলে, প্রতিবছরে আমরা বিভিন্ন ওকেশনে বিভিন্ন ধরনের মিষ্টি বানাই তাই এ বছর প্রথম থেকেই ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডে-তেও কিছু একটা অন্যরকম তৈরি করব। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই তো গোলাপ তার থেকেই এই গোলাপ মিষ্টি তৈরি আইডিয়া। দাম মাত্র কুড়ি টাকা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
নেতাজি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার সৌমেন দাস বলে, প্রতিবছরে আমরা বিভিন্ন ওকেশনে বিভিন্ন ধরনের মিষ্টি বানাই তাই এ বছর প্রথম থেকেই ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডে-তেও কিছু একটা অন্যরকম তৈরি করব। আর ভ্যালেন্টাইন্স ডে মানেই তো গোলাপ তার থেকেই এই গোলাপ মিষ্টি তৈরি আইডিয়া। দাম মাত্র কুড়ি টাকা।( ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement