Alipurduar News: প্রতীক্ষার অবসান, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার পরে ফের নতুন করে গড়ে উঠছে পছন্দের হলং বন বাংলো
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
স্বাধীনতার পর ১৯৫০-এর দশকে এই বন বাংলোটি নির্মিত হয়। তারপর থেকে বহু স্বনামধন্য ব্যক্তি এই বন বাংলোতে এসেছেন এবং নিভৃত যাপন করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
জলদাপাড়ার ঐতিহাসিক হলং বন বাংলো পুনর্নির্মাণ করা হচ্ছে। এটি এই অঞ্চলের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। জলদাপাড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকদের জন্য হলং একটি আকর্ষণীয় স্থান হিসেবে আবারও গড়ে উঠবে।৩ কোটি ৬২ লক্ষ টাকা খরচ করে এই বন বাংলো গড়ে তোলা হবে। এক রকম দেখতে থাকবে, এমনটাই জানানআলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান সকলের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন। প্রসঙ্গত, হলং বন বাংলো ছিল পর্যটকদের মূল আকর্ষণ।





