advertisement

North Bengal Weather Today: শীতের শেষবেলায় জমাটি ঠান্ডা পাহাড়ে, মজা লুটে নিচ্ছেন পর্যটকরা! আগামী সপ্তাহে ঘুরে যেতে পারে খেলা

Last Updated:
North Bengal Weather Today: মাঘ মাসের শেষ সপ্তাহে এসেও ঠান্ডার আমেজ উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় শীতের আমেড লুটে নিচ্ছেন পর্যটকরা। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন আগামী সপ্তাহে হতে পারে বড় বদল।
1/5
মাঘের শেষ সপ্তাহেও শীতের জমাটি মেজাজ পাহাড়ে। উত্তরবঙ্গে ঠাণ্ডার স্পেল চলছে। সঙ্গে ভোরের দিকে রয়েছে কুয়াশার দাপট। পাহাড় হালকা মেঘলা আকাশ, সঙ্গে কনকনে ঠান্ডা। সবমিলিয়ে পর্যটকদের জন্য মনোরম আবহাওয়া। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)

2/5
যদিও বেলা বাড়লে তাপমাত্রার কিছুটা হেরফের দেখা যাচ্ছে। দিনের দিকে তাপমাত্রার পারদ সামান্য বাড়ছে। শিলিগুড়িতে সকাল থেকে রয়েছে ঠাণ্ডা হাওয়া। ভোরের দিকে কুয়াশা।তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

3/5
দার্জিলিংয়ে মেঘলা আকাশ। উত্তরবঙ্গে সবথেকে বেশি ঠান্ডা এখানেই। তাপমাত্রা ৭-৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। কালিম্পংয়ে মেঘলা আকাশ। কোথাও কোথাও রয়েছে কুয়াশা। ঠান্ডার স্পেল চলছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

4/5
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ।গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৬.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৭ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কার। সঙ্গে রয়েছে ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

5/5
অন্যদিকে কোচবিহারেও পরিস্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ বালুরঘাটে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)