advertisement

Holi 2026: পুরুলিয়ায় 'অকাল বসন্ত' উৎসব! পলাশের রঙে রাঙা চারিদিক, শাড়ি-ধুতিতে কচিকাঁচাদের আবির খেলা, দেখুন চোখ জুড়ানো ছবি

Last Updated:
Purulia Holi 2026: পুরুলিয়ায় অকাল বসন্ত উৎসব পালন। খুদে পড়ুয়ারা সাজেছে শাড়ি ও ধুতিতে। নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল আট থেকে আশি।
1/6
রাত পোহালেই বসন্ত উৎসব। আবিরের রঙে রাঙা হয়ে উঠবে চারিদিক। বসন্ত উৎসবকে স্বাগত জানাতে আগাম বসন্ত উৎসব উদযাপনে মাতল পুরুলিয়া শহরে অবস্থিত ঋষি অরবিন্দ শিশু বিদ্যা নিকেতন। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)

2/6
সোমবার শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে এই উৎসবের সূচনা হয়। এরপর বিদ্যালয় চত্বরে কচিকাঁচা, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-সহ অভিভাবকেরা সকলেই রংয়ের উৎসবে মেতে ওঠেন।

3/6
কচিকাঁচারা লাল-হলুদ শাড়ি পরে মাথায় পলাশ ফুলের মালা লাগিয়েছে। কেউ কেউ ধুতি পড়েছে। নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। 

4/6
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ মহাদানী বলেন, সরকারিভাবে দোল ও হোলিতে ছুটি থাকে। কিন্তু বাচ্চারা যাতে এই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে সেই কারণে অকাল বসন্ত উৎসব পালন করা হল বিদ্যালয়ে। সকলের জীবন যাতে আবিরের রঙে রঙিন হয়ে ওঠে, সেই কামনাই করেন তিনি।

5/6
এ বিষয়ে আগত অভিভাবকেরা বলেন, স্কুলের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই ভাল একটি উদ্যোগ। এতে বাচ্চারা যেমন আনন্দিত হয়েছে তেমনই এই উৎসবের গুরুত্ব বুঝতে পারছে।‌ বাচ্চাদের পাশাপাশি বড়রাও যথেষ্ট আনন্দ উপভোগ করেছেন।

6/6
রঙের উৎসব বসন্ত উৎসব। ‌আর পুরুলিয়ার বসন্ত উৎসব মানেই পলাশ ফুল।‌ তাই এই উৎসবে সেজে উঠেছে গোটা জঙ্গলমহল‌। দোলের আগেই অকাল দোল উৎসব পালন করা হল পুরুলিয়ায়। ‌(ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)