Govt Job Training: সরকারি চাকরি এবার হাতের মুঠোয়, বিনামূল্যে প্রশিক্ষণ দেবে প্রশাসন! ঘরে বসে অনলাইনে আবেদন, নাম লেখান এখনই
- Reported by:Jiam Momin
- Published by:Nayan Ghosh
Last Updated:
Malda Govt Job Training: তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। এই কেন্দ্রে মোট ৫০ জন প্রার্থী সুযোগ পাবেন পড়াশোনার। আবেদনকারীদের অবশ্যই বৈধ এসটি অথবা এসসি শংসাপত্র থাকতে হবে।
তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য নিশ্চিত করতে মালদহ জেলায় শুরু হতে চলেছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। প্রয়োজনীয় দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান এবং মানসিক প্রস্তুতি গড়ে তুলে এসসি, এসটি প্রার্থীদের চাকরির দৌড়ে এগিয়ে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
মালদহ জেলা প্রশাসনের তরফে নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানান হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মালদহের সাহাপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই কেন্দ্রে মোট ৫০ জন প্রার্থী সুযোগ পাবেন পড়াশোনার। স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে ৫০ জন প্রার্থী নির্বাচন করা হবে।
advertisement
প্রশিক্ষণের পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ও বোধগম্যতা, সংখ্যাগত দক্ষতা, যৌক্তিক যুক্তি, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা, তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা অন্তর্ভুক্ত থাকবে। সপ্তাহে অন্তত তিন দিন ক্লাস নেওয়া হবে, প্রতিদিন চার ঘণ্টার বেশি নয়। শনিবার ও রবিবারও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত থাকবে। মোট প্রশিক্ষণকাল সাধারণত ছয় মাস। গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষার্থীদের জন্য, যেখানে শারীরিক সক্ষমতা প্রয়োজন, সেখানে প্রতি সপ্তাহে অতিরিক্ত দুই ঘণ্টার শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
advertisement
advertisement
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্রুপ বি পদের জন্য যেকোনও বিষয়ে স্নাতক, গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য এবং গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। নির্বাচিতদের মধ্যে গ্রুপ বি ২০ জন, গ্রুপ সি ২০ জন এবং গ্রুপ ডি বিভাগের জন্য ১০ জন নেওয়া হবে। কোনও নির্দিষ্ট গ্রুপে পর্যাপ্ত প্রার্থী না থাকলে অন্য গ্রুপ থেকে সেই আসন পূরণ করা হবে। এই বিষয়ে নির্বাচন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান হয়েছে।
advertisement
ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্রে ও অনলাইনে পাওয়া যাবে। আগামী ১০ মার্চের মধ্যে আবেদনপত্র মালদহের পুরাতন মালদহের সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জমা করতে হবে। অথবা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে https://wbbcdev.webstep.in গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
advertisement







