Light Rain Alert: দক্ষিণে বসন্ত থেকে এক লাফে গরম! উত্তরে মেঘের দাপট, জেলায় জেলায় বৃষ্টির অশনি, আইএমডি-র ওয়েদার অ্যালার্ট
- Reported by:Annanya Dey
- Published by:Debalina Datta
Last Updated:
Light Rain Alert: উত্তরে থেকে যাচ্ছে হিমেল হাওয়া সঙ্গে হালকা বৃষ্টি, সমতলে গরম ভাব থাকলেও উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টি থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের
আলিপুরদুয়ার, অনন্যা দে: হিমেল হাওয়া সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।তবে মার্চ মাস শুরু হলে অবস্থার পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।যদিও সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে অন্যান্য স্থানে বৃষ্টি না হলেও উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭. ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৪ সর্বনিম্ন ১৫. ৫ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৩ ডিগ্রি সেলসিয়াস।








