Indian Railways: দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হল আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু! নতুন ট্রেনের সময়সূচী দেখে নিন একনজরে
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Madhab Das
Last Updated:
Indian Railways: যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে আসানসোল-বোকারো রুটে নতুন মেমু স্পেশ্যাল ট্রেন চালু করল রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। দেখে নিন ঠিক কোন সময়ে কোন স্টেশনে পৌঁছবে এই মেমু।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। পূর্ব ভারতের শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তনে। আনুষ্ঠানিক ভাবে চালু হল আসানসোল–বোকারো স্টিল সিটি মেমু পরিষেবা। এই রুটে মেমু পরিষেবা চালুর ফলে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বোকারোর মধ্যে নিয়মিত যাতায়াত অনেক সহজ হবে। উপকৃত হবেন নিত্যযাত্রী থেকে পড়ুয়ার। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
এর আগে তারা ব্যয়বহুল বাস এবং অনিয়মিত এক্সপ্রেস ট্রেনের উপরে নির্ভরশীল ছিলেন। এখন স্বল্প খরচেই নিত্য যাতায়াত করতে পারবেন সকলে। ইতিপূর্বে এই ট্রেনটি চলত। করোনা সময়কালে ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে যায়। তারপর থেকে এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পুনরায় ট্রেনটি চালু করার। সেই দাবি পূরণ হল অবশেষে।
advertisement
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন হয়। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ট্রেনটি উদ্বোধন করেন। এই ট্রেন বহু মানুষের নিত্যদিনের সঙ্গী হতে চলেছে। ট্রেনটি প্রতিদিন সকাল ৭:০০ টায় আসানসোল থেকে ছাড়বে। পুরুলিয়ায় পৌঁছবে সকাল ৯:০৫। বোকারো পৌঁছবে ১১: ১৫-তে। একইভাবে ট্রেনটি বোকারো থেকে ছাড়বে দুপুর ৩:৪০ মিনিটে। পুরুলিয়ায় পৌঁছবে বিকেল ৪:৫৫ মিনিটে। আসানসোল পৌঁছবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে। মোট ২১-টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি।
advertisement
advertisement









