advertisement

Indian Railways: যাত্রীদের বড় সুখবর! ৫ বছর পর ফের চালু আসানসোল–বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন, জানুন সময়সূচী

Last Updated:
পাঁচ বছর পর ফের চালু হচ্ছে আসানসোল–বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু পরিষেবা। এতে পুরুলিয়া-সহ আশপাশের জেলার নিত্যযাত্রী, পড়ুয়া ও কর্মজীবীদের বড় স্বস্তি ফিরবে
1/5
দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হতে চলেছে ৬৩৫৯১/৬৩৫৯২ আসানসোল–বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে। তার আগে, রবিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেন পরিষেবার সূচনা করা হবে। এরপর মঙ্গলবার থেকে আগের মতো নিয়মিত যাত্রী পরিষেবা চালু থাকবে। এমনই একটি নির্দেশিকা ইতিমধ্যেই আদ্রা ডিভিশনে এসে পৌঁছেছে। (তথ্য ও ছবি: শান্তনু দাস)

2/5
উল্লেখ্য, করোনা মহামারির সময় থেকে এই ট্রেনটি বন্ধ থাকায় পুরুলিয়া জেলা-সহ আশপাশের এলাকার সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবীদের জন্য এই ট্রেনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেন বন্ধ থাকায় অনেককেই বিকল্প হিসেবে বাস কিংবা অন্য ট্রেনের উপর নির্ভর করতে হচ্ছিল, যার ফলে সময় ও খরচ, দু’টিই বেড়ে যাচ্ছিল।

3/5
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) বিকাশ কুমার জানান, “আগামী ১০ ফেব্রুয়ারি থেকে আবারও আসানসোল–বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই দক্ষিণ পূর্ব রেল সর্বদা সচেষ্ট।”

4/5
দীর্ঘদিন পর এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় রেল যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে। ট্রেন যাত্রী শুভঙ্কর দাস, সমীর দাস ও প্রিয়া ব্যানার্জিরা বলেন, “এটি অত্যন্ত আনন্দের খবর। এই ট্রেনটি চালু হওয়ায় আসানসোল–বোকারো রুটের যাত্রীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরবে।
দীর্ঘদিন পর এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় রেল যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে। ট্রেন যাত্রী শুভঙ্কর দাস, সমীর দাস ও প্রিয়া ব্যানার্জিরা বলেন, “এটি অত্যন্ত আনন্দের খবর। এই ট্রেনটি চালু হওয়ায় আসানসোল–বোকারো রুটের যাত্রীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরবে।" যাত্রীদের আরও বক্তব্য, করোনা পরবর্তী সময়ে এখনও যে সমস্ত লোকাল ও মেমু ট্রেন বন্ধ রয়েছে, সেগুলিও যদি দ্রুত চালু করা হয়, তাহলে সাধারণ রেলযাত্রীদের উপকার আরও অনেকটাই বাড়বে।
advertisement
5/5
সব মিলিয়ে, পাঁচ বছর পর এই গুরুত্বপূর্ণ মেমু ট্রেন পুনরায় চালু হওয়ায় রেলযাত্রীদের দৈনন্দিন জীবনযাত্রায় যে স্বস্তি ফিরবে, তা বলাই বাহুল্য। বিশেষত কর্মজীবী ও পড়ুয়াদের কাছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তির ও আনন্দের খবর। (তথ্য ও ছবি: শান্তনু দাস)