advertisement

IMD Weather Update: পারদের সামান্য পতন হতেই নতুন করে শীতের আমেজ হুগলিতে! দিনভর কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর

Last Updated:
IMD Weather Update: হুগলিতে হঠাৎ পারদ পতন! উত্তুরে হাওয়ার দাপটে ফেব্রুয়ারি মাসেও ফিরল শীতের আমেজ। দিনভর আকাশ পরিষ্কার থাকলেও সকালে থাকছে হালকা কুয়াশা। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এবং আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট পড়ুন।
1/5
গত কয়েকদিন ধরে হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার থেকে পুনরায় তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে। আর এর ফলে নতুন করে শীতের আমেজ যেন হুগলিতে প্রত্যাবর্তন করল। স্বাভাবিকভাবেই এমন আবহাওয়া নতুন করে খুশির হাওয়া নিয়ে এসেছে শীতপ্রেমীদের মধ্যে।

2/5
বৃহস্পতিবার হুগলিতে গতকাল অর্থাৎ বুধবারের মতোই ঠান্ডা বজাই রয়েছে। সকালের দিকে ঠান্ডা বেশ জমজমাট। উত্তুরে বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি যথেষ্ট। তবে আজ বৃহস্পতিবার গতকালকের তুলনায় কুয়াশা বেড়েছে।

3/5
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, বুধবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ গত কালকের মতোই রয়েছে।

4/5
অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, হুগলিতে বৃহস্পতিবার দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েক দিন। তবে মাঝে মাঝে স্থান বিশেষে হালকা কুয়াশার দেখা মিলতে পারে।

5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, শুক্রবার হুগলিতে তাপমাত্রার আরও পতন হতে পারে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত ঠান্ডার স্পেল বজায় থাকার পর মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।