advertisement

IMD Hooghly Weather Update: একলাফে ২০ ডিগ্রি ছুঁই ছুঁই! শিবরাত্রিতে হুগলির আবহাওয়ায় ব্যাপক বদল, আজ সারাদিন কেমন থাকবে জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Updates Today: শিবরাত্রির সকালে হুগলিতে উধাও শীতের আমেজ। পারদ চড়ল ২০ ডিগ্রির ঘরে। বসন্তের আগেই গরমের দাপট শুরু? আজ সারাদিন জেলার আবহাওয়া কেমন থাকবে এবং হাওয়া অফিসের পূর্বাভাস কী, জেনে নিন একনজরে।
1/5
গতকাল শনিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সেই তাপমাত্রা আজ ২০ ডিগ্রি ছুঁই ছুঁই। মাত্র কয়েক ঘণ্টায় হুগলির এমনই বদল লক্ষ্য করা গেল, আর এই বদলে রীতিমতো নাজেহাল অবস্থা জেলার বাসিন্দাদের।

2/5
আজ রবিবার শিবরাত্রি উপলক্ষে যখন বিভিন্ন দিকে মহাদেবের আরাধনার আয়োজনে মজেছেন বাঙালিরা, ঠিক সেই সময় হুগলিতে এমন তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব রীতিমতো চিন্তায় ফেলছে জেলার বাসিন্দাদের। কেননা মাত্র কয়েক ঘণ্টাতেই জেলার সর্বনিম্ন তাপমাত্রায় এমন বদল আসবে তা কেউই ভেবে উঠতে পারছেন না।

3/5
রবিবার সকাল থেকে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের দেখা মেলে হুগলিতে। আর এই চড়া রোদের কারণেই এখন তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী জেলায়। রীতিমতো গরমের মতো আবহাওয়া তৈরি হচ্ছে জেলায়।

4/5
রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, শনিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫° থাকলেও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কালকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রায় ৪ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।

5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত হুগলির আবহাওয়ার শুষ্ক থাকবে। কোনরকম সতর্কতা নেই জেলার জন্য। তবে কোনও কোনও দিন সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে হুগলিতে।