advertisement

Ilish Fish: শীতের মরশুমে টাটকা ইলিশ! মুড়িগঙ্গায় মিলছে পেল্লাই সাইজ, কেজি প্রতি মিলছে কত দামে? জানুন

Last Updated:
Ilish Fish: শীতের মরশুমে মুড়িগঙ্গায় বড় সাইজের ইলিশ ধরা পড়ায় চাঞ্চল্য। পূর্ণিমার কোটালের পর নদীতে মিলছে টাটকা ইলিশ, খুশি দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা।
1/5
এবার শীতের মরশুমে সবাইকে অবাক করে দিয়ে মুড়িগঙ্গায় মৎস্যজীবীদের জালে পড়ছে পেল্লাই সাইজের ইলিশ। সেই ইলিশ ইতিমধ্যে মৎস্যজীবীরা মহানন্দে নিয়ে উপকূলের ঘাট গুলিতে ফিরে এসেছে। পূর্ণিমার কোটালের পর এই ইলিশ এসেছে মৎস্যজীবীদের জালে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)

2/5
আসলে এবছর ইলিশের ভরা মরশুমে আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীরা সেভাবে ইলিশ ধরতে পারেনি। বারবার ফিরতে হয়েছে তাদের। তারফলে সেই ইলিশ বড় হয়েছে। যা এখন ধরা পড়ছে বলে মনে করা হচ্ছে।

3/5
তবে অবাক করার মত বিষয় হল ইলিশগুলি সমুদ্রে নয় ধরা পড়ছে নদীতে।মোহোনাতেও ইলিশ মিলছে। প্রতি নৌকাতেই কিছু পরিমাণ ইলিশ মিলছে। ফলে খুশি মৎস্যজীবীরা।

4/5
এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে সতীনাথ পাত্র জানিয়েছেন, ইলিশ মেলার খবর এসেছে। নদী থেকে এই ইলিশ গুলি ধরা পড়ছে। অসময়ের এই ইলিশ হাসি ফোটাচ্ছে সকলের মুখে।

5/5
ইলিশ ধরার পর নামখানা, লট এইট সহ বিভিন্ন জায়গায় মৎস্যজীবীরা নিয়ে এসেছেন। সেগুলি নিয়ে নিশ্চিন্তপুর মার্কেটের মাছবাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ডায়মন্ড হারবারেও নিয়ে যাওয়া হবে। শীতের মরশুমে টাটকা ইলিশ মেলার খবরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)