advertisement

Digha Travel: হোলিতে দিঘা যাওয়ার পরিকল্পনা? দক্ষিণ-পূর্ব রেলের বড় উপহার! আরও ৯০ দিন চলবে দিঘা-পাঁশকুড়া স্পেশ্যাল ট্রেন, দেখে নিন সময়সূচী

Last Updated:
Digha Special Train: দিঘাগামী পর্যটকদের জন্য সুখবর। দক্ষিণ পূর্ব রেল দিঘা–পাঁশকুড়া স্পেশ্যাল ট্রেনের সময়সীমা ১৬ মে পর্যন্ত বাড়াল। হোলি ও পরীক্ষার পর ভিড় বাড়ার আশঙ্কায় এই সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রী ও নিত্যযাত্রীরা
1/6
দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য বড় সুখবর দিল দক্ষিণ-পূর্ব রেল। এবার টানা ৯০ দিনের জন্য বাড়ানো হল দিঘা–পাঁশকুড়া স্পেশ্যাল ট্রেনের সময়সীমা। রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। চলতি বছরের ১৬ মে পর্যন্ত চলবে বিশেষ ট্রেনটি। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় যাত্রীদের সুবিধার কথা ভেবে এটি চালু হয়েছিল। ট্রেন চালু হওয়ায় পর্যটকদের যাতায়াত অনেক সহজ হয়েছে। (তথ্য ও ছবি: মদন মাইতি)

2/6
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সেই কারণেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনেই হোলির মরশুম। তার পরে মাধ্যমিক শেষ ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও কয়েকদিনের মধ্যে শেষ হবে। পরীক্ষার পর পর্যটকের ঢল নামবে দিঘায়। সবদিক বিবেচনা করেই ১৬ ফেব্রুয়ারি থেকে সময় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এই সিদ্ধান্তে দিঘাগামী পর্যটকরা উপকৃত হবেন। জেলার নিত্যযাত্রীরাও এতে স্বস্তি পেয়েছেন।

3/6
০৮১১৭ আপ স্পেশ্যাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়ে। নির্ধারিত সময়ে সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছায়। সময়সূচি সকালবেলার যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক। অফিসযাত্রী ও পর্যটক দুই পক্ষই এই ট্রেন ব্যবহার করছেন। নির্দিষ্ট সময়ে ট্রেন চলায় যাত্রা পরিকল্পনা সহজ হয়। ছুটির দিনে ভিড় আরও বাড়ছে। তাই এই ট্রেনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

4/6
অন্যদিকে ০৮১১৮ ডাউন স্পেশ্যাল ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা থেকে ছাড়ে। এটি সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়া পৌঁছায়। ফেরার সময়সূচিও যাত্রীদের কাছে সুবিধাজনক। সকালে সমুদ্র দর্শন করে সহজেই ফেরা যায়। পর্যটকদের কাছে এই সময় বিশেষ জনপ্রিয়। পরিবার নিয়ে ভ্রমণে আসা যাত্রীরাও উপকৃত হচ্ছেন। নিয়মিত যাত্রী সংখ্যাও ক্রমশ বাড়ছে।

5/6
এই স্পেশ্যাল ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায়। তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি ও রামনগরে থামে ট্রেনটি। ফলে শুধু দিঘা নয়, আশপাশের সমুদ্র উপকূলেও যাতায়াত সহজ হয়েছে। মন্দারমণি ও তাজপুরগামী পর্যটকরাও সুবিধা পাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারাও উপকৃত হচ্ছেন। উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে।

6/6
পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডা জানান, রেলের এই সিদ্ধান্তে দিঘাগাম যাত্রীদের জন্য বড় সুখবর। দিঘায় পর্যটকের সংখ্যা সারা বছরই বেশি থাকে। বিশেষ করে পরীক্ষার মরশুম শেষ হলেই ভিড় বাড়বে। তাই সময়সীমা বাড়ানো প্রয়োজন ছিল। রেল কর্তৃপক্ষ সেই দাবি মেনে পদক্ষেপ নিয়েছ। রেলের এই সিদ্ধান্ত সাধারণ মানুষও খুশি। (তথ্য ও ছবি: মদন মাইতি)
পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডা জানান, রেলের এই সিদ্ধান্তে দিঘাগাম যাত্রীদের জন্য বড় সুখবর। দিঘায় পর্যটকের সংখ্যা সারা বছরই বেশি থাকে। বিশেষ করেপরীক্ষার মরশুম শেষ হলেই ভিড় বাড়বে। তাই সময়সীমা বাড়ানো প্রয়োজন ছিল। রেল কর্তৃপক্ষ সেই দাবি মেনে পদক্ষেপ নিয়েছ। রেলের এই সিদ্ধান্ত সাধারণ মানুষও খুশি। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
advertisement
advertisement